Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

মঙ্গলে পাড়ি জমাবেন বাংলাদেশী লুলু

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: March 8, 2014 | 3:38 PM

মঙ্গলে পাড়ি দেয়া প্রথম বাংলাদেশী নারী হওয়ার সমূহ সম্ভাবনার জন্ম দিয়েছেন লুলু ফেরদৌস (৩৫)। প্রতিবেশী গ্রহ মঙ্গলে এটা কোন প্রমোদ ভ্রমণ নয়। ডাচ নন-প্রফিট প্রতিষ্ঠান মার্স ওয়ানের পৃষ্ঠপোষকতায় এটা মঙ্গলের উদ্দেশে ওয়ান-ওয়ে যাত্রা। মঙ্গলযাত্রা নিয়ে বেশ রোমাঞ্চিত তিনি। ঢাকায় জন্মগ্রহণ করা ফেরদৌস সেই ৬ বছর বয়স থেকে নভোচারী হওয়া আর মঙ্গলে যাওয়ার স্বপ্ন লালন করে আসছেন। বাংলাদেশ এয়ারফোর্সের প্রথম নারী বিমানচালক হতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তাকে বারবার জানিয়েছে একজন মেয়ে কখনও তাদের হয়ে বিমান চালাবে না। পরে কমার্শিয়াল পাইলট হওয়ার চেষ্টা করেন। সেখানেও নারী হওয়ার কারণে প্রত্যাখ্যাত হন। তার পরও তিনি হাল ছেড়ে দেননি। বিদেশে পাড়ি দেয়ার জন্য দীর্ঘ ১১ বছর কাজ করে অর্থ সঞ্চয় করেন। ২০০৭ সালে বিমানচালনা বিষয়ে পড়াশোনা করার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ২০১২ সালে ‘এয়ার ট্রান্সপোর্টেশন এডমিনিস্ট্রেশন’ ডিগ্রি নিয়ে ওমাহার ইউনিভার্সিটি অব নেব্রাসকা থেকে গ্র্যাজুয়েট হন। পরে তিনি নেব্রসকাতে নাসার গবেষণা সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত। বর্তমানে তিনি এরোস্পেস সায়েন্সে ডক্টরেট ডিগ্রি অর্জনে পড়াশোনা করছেন। ২০২৫ সালের মধ্যে মঙ্গলগ্রহে মানববসতি স্থাপনের উদ্দেশ্যে মার্স ওয়ানের নেয়া উদ্যোগে আবেদন করেন। লুলু ফেরদৌস বিশ্বের ১০৫৮ জন আগ্রহী অভিযাত্রীদের মধ্যে একজন যারা বাছাইয়ের পর ২য় রাউন্ডে উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলে ওয়ান-ওয়ে সফর কার্যক্রমে ২ লাখেরও বেশি মানুষ আবেদন করেছিল। ২০১৫ সাল পর্যন্ত নানা বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্তভাবে বাছাই করা হবে ২৪ জনকে। চূড়ান্ত ২৪-এ নির্বাচিত হন বা না হন তিনি উচ্চশিক্ষা চালিয়ে যেতে চান। তবে ওই মিশনটি তার জন্য তাৎপর্যপূর্ণ এক মিশন হতে পারে বলে তিনি আশা ব্যক্ত করেন। ফেরদৌস আরও বলেন, অবশেষে যদি মার্স ওয়ানের জন্য নির্বাচিত হয়েই যান তাহলে এটাই প্রমাণিত হবে যে কোন দেশের স্থানীয় সীমানার মধ্যে স্বপ্ন সীমাবদ্ধ নয়। 
সূত্র: ওমাহা ওয়ার্ল্ড হেরাল্ড/মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV