Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

মজা করতে গিয়ে ৭০ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: December 2, 2014 | 10:45 AM

বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা জানতে চাইলেন, লাগেজে কী আছে? তিনি অবলীলায় বলে দিলেন, সি-৪ বিস্ফোরক দ্রব্য বহন করছেন। আর যায় কোথায়? শুরু হয়ে গেল হুড়োহুড়ি—কে কার আগে পালাবে! ছুটতে ছুটতে পুলিশের বোমা উদ্ধারকারী দলও এসে হাজির। এই রসিকতার ফলটাও তিনি পেলেন হাড়ে হাড়ে। প্রায় ৯০ হাজার ডলার জরিমানা করা হলো তাঁকে।

আজ মঙ্গলবার এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, এমন ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে। কাণ্ডটি ঘটান ভেনেজুয়েলার চিকিৎসক ম্যানুয়েল আলভারাদো (৬০)। তাঁর আইনজীবী ব্রায়ান বিবারের ভাষ্য, গত ২২ অক্টোবর বোগোটার উদ্দেশে ওই বিমানবন্দর ত্যাগের আগে একজন নিরাপত্তা কর্মকর্তা আলভারাদোর লাগেজের মালামাল সম্পর্কে জানতে চান। তিনি স্রেফ মজা করার জন্য বোমা থাকার কথা বলেন। কিন্তু কর্মকর্তার কাছে আলভারাদোর জবাব মজা লাগেনি। তিনি বরং হইচই বাধিয়ে দেন। আলভারাদো বোঝানোর চেষ্টা করেন তাঁর কাছে আসলে বোমা নেই। এমনি বলেছেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। শেষে পুলিশের বোমা উদ্ধারকারী একটি দল এসে পরিস্থিতি সামলায়।

এ ঘটনার পর আলভারাদোর বিরুদ্ধে মিথ্যা বোমার ভয় দেখানোর অভিযোগ আনা হয়। এ অভিযোগ থেকে মুক্তি পেতে তাঁকে ৮৯ হাজার ১৭২ মার্কিন ডলার জরিমানা করা হয়, যা প্রায় ৭০ লাখ টাকা।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ