Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

মতবিনিময় সভা বক্তারা ‘টাইম টিভি সকল প্রবাসীর কথা বলবে’

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: March 9, 2014 | 12:20 AM

timetv1নিউইয়র্ক : প্রবাসী বাংলাদেশীদের সাফল্য-ব্যার্থতা, আনন্দ-বেদনা আর সুখ-দুখে পাশে থাকার প্রত্যয় নিয়ে  টাইম টেলিভিশন তার আনুষ্ঠানিক প্রচারের প্রস্তুতি শেষ করে এনেছে। প্রস্তুতির শেষ পর্যায়ে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ টাইম টিভি কর্তৃপক্ষ আয়োজিত মতবিনিময় সভায় বলেন, সকল দল মত ও পেশার মানুষের বলার অধিকার নিশ্চিত করতে পারলে কোনও বাধা ছাড়াই টাইম টিভি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। প্রবাসে ২৪ ঘন্টার একটি টিভি চ্যানেলের প্রয়োজনীতার কথা উল্লেখ আর টাইম টিভি’র আগমনকে স্বাগত জানিয়ে এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করে তারা বলেন, আমাদের প্রত্যাশা থাকবে টাইম টিভি ‘সাদাকে সাদা আর কালোকে কালো’ বলবে। বক্তারা বলেন, দীর্ঘ দিন পর টাইম টিভি কর্তৃপক্ষ প্রবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন পুরনে এগিয়ে এসেছে।ইউএনএ
নিউইয়র্ক থেকে সম্প্রচারিতব্য টাইম টেলিভিশন চুড়ান্ত প্রচারে যাবার আগে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে ধারাবাহিক মতবিনিময় সভার প্রথম পর্বে আমন্ত্রিত অতিথিরা এসব কথা বলেন। সিটির এস্টোরিয়াস্থ টাইম টিভি’র নিজস্ব স্টুডিও-তে গত ১ মার্চ শনিবার সন্ধ্যায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ে এই মতবিনিময় সভা আয়োজিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উল্লেখ্য, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সহযোগী প্রতিষ্ঠান টাইম টেলিভিশন এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিক প্রচারে যাবার কথা রয়েছে। সভায় টাইম টিভি’র সিইও এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক আবু তাহের স্বাগত বক্তব্যে বলেন, দেশের সাথে প্রবাসীদের দৃঢ় সেতু বন্ধনসহ বাংলাদেশী-আমেরিকান নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশী শিল্প-সাহিত্য, সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ কমিউনিটির কাছে পৌঁছার লক্ষ্যেই পূর্ণাঙ্গ ষ্টেশন থেইে টাইম টিভি আতœপ্রকাশ করতে যাচ্ছে। তিনি বলেন, টাইম টিভি’র ২৪ ঘন্টা সম্প্রচার এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। আমাদের প্রত্যাশা আমাদের স্বাধীনতার মাস এই মার্চেই টাইম টিভি উত্তর আমেরিকার দর্শক-শ্রোতার কাছে পৌছবে। টাইম টিভি সবসময় বাংলাদেশী-আমেরিকান সকল প্রবাসীর কথা বলবে। প্রবাসীদের সুখ-দু:খে থাকবে। টাইম টিভি-তে থাকবে সকল প্রকার বিনোদনমূলক অনুষ্ঠানসহ ম্যাগাজিন, টকশো, লাইভ শো প্রভৃতি। ব্যয়বহুল এই টিভি ষ্টেশন পরিচালনায় তিনি কমিউনিটির সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন। বাংলা পত্রিকা’র পর টাইম টিভি প্রতিষ্ঠার উদ্যোগকে দেশে-প্রবাসে তার দীর্ঘ সাংবাদিকতা জীবনের একটি ‘ড্রিম’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সময়ের চাহিদার কথা বিবেচনায় রেখেই টাইম টিভি সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। টাইম টিভি কারো ব্যক্তিগত বা কোন দল-মতের মুখপাত্র হবে না। টাইম টিভি হবে প্রবাসীদের মুখপাত্র।
timetv2
অনুষ্ঠানে  ব্রডকাস্ট কনসালটেন্ট আবুল হাসান টাইম টিভি’র কারিগরী দিক অতিথিদের কাছে তুলে ধরেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন টাইম টিভি’র নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের কন্সালটেন্ট, বিশিষ্ট সাংবাদিক ফরিদ আলম। তাকে সহযোগিতা করেন টাইম টিভি’র প্রোগ্রাম কন্সালটেন্ট, বাংলাদেশের জনপ্রিয় মডেল মোনালিসা ও টাইম টিভি’র মার্কেটিং ম্যানেজার (করপোরেট) ফারজানা সাবরিন। 
অনুষ্ঠানে টাইম টিভি’র ডাইরেক্টর (মার্কেটিং) সৈয়দ ইলিয়াস খসরু ও ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার আবু শাহেদ করিম সহ সকল সাংবাদিক, কর্মকর্তা ও কলাকুশলীদের পরিচয় করিয়ে দেয়া হয়। 
timetv3অনুষ্ঠানে টাইম টেলিভিশন-এর আগমনকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি ইন্্ক নিউইয়র্ক-এর সভাপতি কামাল আহমেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড কাউন্সিলের প্রধান সমন্বয়ক আব্দুল মুকিত চৌধুরী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও ডিস্ট্রক্ট-৫৪ এর ডেমোক্রেটিক কমিউনিটির সদস্য মোহাম্মদ আবু ইউসুফ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি মোহাম্মদ মনির হোসেন, লং আইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. শওকত আলী, বিশিষ্ট সমাজকর্মী আজিজুর রহমান, ডা. আতাউল চৌধুরী তুষার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা এম সাইফুল ইসলাম রহীম, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন আহমেদ সোহাগ, ডা. নাহিদ খান, বিশিষ্ট লেখক ও কুইন্স লাইব্রেরীর হলিস শাখার ম্যানেজার আব্দুল্লাহ জাহিদ, বিশিষ্ট লেখক প্রদীপ মালাকার, পার্কচেষ্টার সাউথ কনডোমনিয়াম-এর পরিচালক জালাল আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি বদরুন্নাহার মিতা, বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার হেলাল উদ্দিন, হ্যাস করপোরেশনের ম্যানেজার নির্মল মন্ডল, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইন্ক’র সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি আব্দুস শহীদ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস-এর সভাপতি মোহাম্মদ শামীম মিয়া, সিলেট সদর থানা এসোসিয়েশনের সভাপতি শাহাবউদ্দীন, সিলেট দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব আমেরিকা ইন্্ক’র সভাপতি খলিলুর রহমান, সিলেট সদর সমিতি ইউএসএ ইন্্ক’র সভাপতি শাহ মিজানুর রহমান, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র উপদষ্টা শামস উদ্দিন, সিলেট ডিষ্ট্রিক্ট সোসাইটির সভাপতি জুনেদ আহমেদ চৌধুরী, দি অপটিমিস্টস-এর ভাইস চেয়ারম্যান মিনহাজ আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট আনোয়ার হোসেন, মূলধারার রাজনীতিক দেওয়ান বজলু, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির খান, বিশিষ্ট ব্যবসায়ী জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইন্্ক’র উপদেষ্টা রেজাউল করীম চৌধুরী, ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশী-আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স ফ্রন্ট (বাপাফ) এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, কসবা সোসাইটি ইউএসএ ইন্্ক’র প্রতিষ্ঠাতা সভাপতি একেএম সফিকুল ইসলাম, সিলেট এমসি সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাখাওয়াত আলী, সন্দ্বীপ এডুকেশনাল এন্ড কালচারাল সোসাইটির সভাপতি এস এম ফেরদৌস, সাবেক সভাপতি এমলাক হোসেন ফয়সাল ও আবুল হাসেম, ইয়ংকার পাবলিক স্কুলের শিক্ষক ও মামুন টিউটিরিয়াল-এর প্রিন্সিপাল শেখ আল মামুন, বেনেভো স্প্রীং ওয়াটারের প্রেসিডেন্ট ও সিইও কবীর চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ডি এম রনেল, কানেকটিকাট বাংলাদেশ সমিতির সভাপতি জুনেদ এ খান, আভা মহিলা সমিতির সভাপতি মেহের চৌধুরী, ব্রঙ্কস বাংলাদেশ ওমেন্স এসোসিয়েশনের সভাপতি ফরিদা ইয়াসমীন ও সেক্রেটারী শামীম আরা বেগম, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি মাহি উদ্দিন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস’র সহ সভাপতি তৌফিকুর রহমান, সাধারণ সম্পাদক এ ইসলাম মামুন ও সহ সাধারণ সম্পাদক সাহেদ আহমেদ, কানেকটিকাট যুবলীগের সভাপতি ও সিলেট সদর সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, হোয়াইট ক্যাসেল-এর ডিষ্ট্রিক্ট ম্যানেজার ও বাগ-এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস’র প্রচার সম্পাদক মোহাম্মদ আলী রাজা, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব প্রমুখ। 
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ইন্্ক নিউইয়র্কের সহ সভাপতি আতাউর রহমান সেলিম, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায় শরিফুল ইসলাম, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলটির সভাপতি সালেহ উদ্দিন, কুমিল্লা সোসাইটির সিনিয়র সহ সভাপতি আবুল বাসার মিলন, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম ভূঁইয়া, ওয়েলকেয়ার হেলথ প্লাসের কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী লিয়াকত হোসেইন, কুমিল্লা সোসাইটির সিনিয়র সহ সভাপতি আবুল বাশার মিলন, পার্কচেষ্টার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার জাহান লাহিন প্রমুখ।
উল্লেখ্য, অনুষ্ঠানটি স্পন্সর করে পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলটি ইন্ক।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV