মদিনার আজোয়া খেজুর ক্যান্সার নিরাময়ে সহায়ক
হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ)এর যে কয়টি প্রিয় খাবার ছিল তার মধ্যে খেজুর অন্যতম । তাঁর জন্ম ভূমি মদিনার আজোয়া খেজুর এতদিন ছিল হ্রদরোগের মহৌষধ ! সম্প্রতি সৌদি আরবে রিয়াদের বিখ্যাত কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আবিস্কার করলেন আজোয়া খেজুরে আরো বেশ কিছু রোগ নিবারণের উপাদান । গবেষনায় তারা এই ফলটিতে দেখতে পান খ্যাতনামা ঔষধ কোম্পানিগুলোর অধিক বিক্রিত ব্যাথানাশক ibuprofen, aspirin, celebrex এবং naproxen এর উপাদান । এতে এন্টি-অক্সিডেন্টের উপাদানও রয়েছে ।
যুক্তরাষ্ট্র ভিত্তিক কৃষি খাদ্য রসায়ন জার্নালের ৬১তম প্রকাশনায় এই তথ্য প্রকাশিত হয় । কিং সৌদ বিশ্ববিদ্যালয় অফিসিয়ালি বলেছে, প্রফেসর মুরালিধরন নায়ার বিভাগীয় প্রধান প্রাকৃতিক এবং খনিজ ল্যাবরেটরী, মিশিগান বিশ্ববিদ্যালয় যৌথভাবে একদল গবেষক এই গবেষনায় অংশ নিয়েছিল । সহযোগিতায় ছিল সৌদি আরবে রিয়াদের কিং আব্দুল আজিজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সৌদি আরবের জাতীয় গবেষনা প্রকল্প ।সালেহ আব্দুল্লাহ আল দোসরী গবেষনা দলের সুপারভাইজার, তিনি জানান যে সকল খেজুরের উপর গবেষনা করা হয়েছিল তা কেবল মাত্র সৌদি আরবে পাওয়া যায় । গাঢ় খয়েরী রং এর নরম এবং শুকনো এই খেজুর মদিনা মনোয়ারায় উৎপাদন হয় । বাজারের অন্যান্য সাধারন খেজুরের চেয়ে এর দাম বেশী । আজোয়া খেজুরে আরো লক্ষ্য করা গেছে cyclo-oxygenase উপাদান । যা মরনঘাতক ক্যান্সার নিরাময়ে অধিকতর সহায়ক ।
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
- Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
