Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মনে মনে চিন্তা করা কথাগুলোকে শ্রবণ ভাষায় রূপ দেবে!

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: April 10, 2018 | 10:45 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ধরা যাক, অনেকদিন ধরেই কেউ তার মনের গোপন ইচ্ছাটি মনের মানুষের কাছে বলবেন ভাবছেন, কিন্তু পারছেন না। মনে মনে অসংখ্যবার এই কথাটি উচ্চারণ করলেও মুখে তা আসছে না কিছুতেই। আবার কারও কোনো কিছু খেতে বা পেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু সাহস করে বলতে পারছেন না স্বজনকে। প্রাত্যহিক জীবনে এমন সমস্যায় অনেকেই ভোগেন অহরহ। তাই এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। প্রতিষ্ঠানটির একজন বিজ্ঞানী আবিস্কার করেছেন এমন এক যন্ত্র, যা কারও মনে মনে চিন্তা করা কথাগুলোকে সত্যিকার অর্থে শ্রবণ ভাষায় রূপ দেবে।

‘অল্টার ইগো হেডসেট’ নামে দুর্দান্ত এই যন্ত্রটি আবিস্কার করেছেন এমআইটির ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী অর্ণব কাপুর। যন্ত্রটি দেখতে খানিকটা বাঁকানো হাড়ের মতো। কানের পাশে লাগানো এই যন্ত্র ছুঁয়ে থাকে থুঁতনির কাছের চোয়াল এবং নিচের ঠোঁট।

অর্ণব কাপুর জানান, তিনি ও তার সহযোগীরা খুঁজে বের করেছেন মুখের এমন সব অংশ যেখান থেকে ঠোঁটের সামান্য নড়নচড়ন ও কম্পন এই যন্ত্র শনাক্ত করবে। পরে সেই কম্পন বিচার-বিশ্নেষণ করে তাতে কোনো ভাষা পাওয়া গেলে তা জানিয়ে দেবে হেডসেটটি।

হেডসেট এখনও বাজারে ছাড়েনি এমআইটি। তবে এমআইটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, অল্টার ইগো হেডসেট আসলে কোনো মাইন্ড রিডিং যন্ত্র নয়। এটি মানুষের মস্তিস্কের ভেতরে কী চলছে তা পড়তে পারে না। বরং অল্টার ইগো হেডসেট সাবভোকালাইজেশন প্রযুক্তির ব্যবহার করে। যখনই মনে মনে কোনো কথা বলেন, চোয়াল সামান্য হলেও নড়াচড়া করে। মুখের নিচের দিকে এবং ঘাড়ের কাছে ত্বকের ওপর যে ইলেকট্রিক্যাল ইমপালস তৈরি হয়, মূলত সেটিই পড়বে এই যন্ত্র। খবর এনডিটিভি ও গার্ডিয়ানের। সূত্র: সমকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV