মন্ট্রিয়ল একুশে বইমেলা ২৪ ফেব্রুয়ারি : প্রধান অতিথি কথাশিল্পী সেলিনা হোসেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, কানাডা : আসছে ২৪ ফেব্রুয়ারি মন্ট্রিয়ালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ বইমেলা-২০১৮। কানাডা-বাংলাদেশ সলিডারিটি আয়োজিত এই বাংলা বইমেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন খ্যাতিমান কথাশিল্পী সেলিনা হোসেন এবং বিশেষ অতিথি কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল।
সংগঠনের কর্ণধার শামসাদ রানা জানিয়েছেন, প্রবাসী এবং নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচিত করানোর লক্ষ্যে এই সংগঠনটি গত পাঁচ বছর ধরে একুশে বইমেলায় আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও থাকছে ছবি আঁকা ও মুখে-মুখে গল্প বলা প্রতিযোগিতা। এছাড়াও থাকছে আলোচনা অনুষ্ঠান, প্রকাশনা উৎসব, সাংস্কৃতিক পর্ব।
মন্ট্রিয়ালস্থ ৪১৯ সেন্ট রকে অনুষ্ঠিত দিনভর এই মেলায় মন্ট্রিয়ল, টরন্টো, অটোয়া এবং আমেরিকার নিউইয়র্ক ও ভার্জিনিয়া থেকে লেখক, প্রকাশকরা অংশ নিবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ