Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

মসজিদ পরিদর্শনে গিয়ে মুসলমানদের ভরসা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 45 বার

প্রকাশিত: February 4, 2016 | 8:59 AM

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এর আগে দেশের বাইরে মসজিদ পরিদর্শন করলেও আমেরিকার ভেতরে এই প্রথমবারের মতো তিনি মসজিদে গেলেন।
সম্প্রতি প্যারিস হামলার পর মুসলমানদের নিয়ে আমেরিকার রাজনীতি বেশ আলোচিত হয়ে উঠেছে।
প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের বিষয়ে যে মন্তব্য করেছেন সেটি বিশ্বজুড়ে বেশ বিতর্ক তৈরি করেছে।
বল্টিমোরে মসজিদ পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট ওবামা বলেছেন মুসলমানদের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দেবার কোন যুক্তি থাকতে পারেনা।
তিনি বলেন মুসলমানদের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যের কোন স্থান আমেরিকাতে নেই।
আমেরিকার মুসলমানদের প্রশংসা করে মি: ওবামা বলেছেন তিনি এমন অনেক আমেরিকান মুসলমানদের দেখেছেন যারা দেশপ্রেমিক এবং সম্মানিত।
হোয়াইট হাউজের কর্মকর্তারা বলছেন মি: ওবামার এই সফর ধর্মীয় স্বাধীনতার পক্ষে এবং উগ্রবাদের বিপক্ষে।
মি: ওবামা তার বক্তব্যে স্বীকার করেন যে কিছু মানুষের কর্মকাণ্ডের জন্য আমেরিকান মুসলমানদের দায়ী করা হচ্ছে। মুসলমানদের উদ্দেশ্যে মি: ওবামা বলেন, “আপনাদের সামনে পরিচয় মুসলমান অথবা আমেরিকান নয়। আপনারা মুসলমান এবং আমেরিকান।”
মসজিদ পরিদর্শনের সময় মি: ওবামা শিশুদের সাথে হাত মেলান। তিনি সবাইকে আশ্বস্ত করেন যে আমেরিকা সব ধর্মের জন্য উন্মুক্ত।
মুসলমানদের সাথে মি: ওবামার সম্পর্ক খানিকটা জটিল। প্রেসিডেন্ট হবার পর মি: ওবামা বলেছিলেন ইরাক যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে মুসলমানদের সাথে আস্থার সম্পর্ক তৈরি করা হবে। কিন্তু সেটি খুব বেশি দূর এগোয়নি।
দেশের ভেতরে মি: ওবামা কিছু অভিযোগের মুখোমুখি হয়েছেন। অনেকে বলেছেন তিনি খ্রিষ্টানের ছদ্মবেশে একজন মুসলমান।
তার নামের সাথে ‘হুসেইন’ এবং মুসলমান আত্নীয়-স্বজন থাকার কারণে সেই আলোচনা আরো জোরালো হয়েছে।
প্রেসিডেন্ট মেয়াদের শেষ দিকে এসে মি: ওবামা আমেরিকান মুসলমানদের প্রতি প্রকাশ্য সমর্থন দেখানোর প্রয়োজনীয়তা অনুভব করলেন। সুত্রঃ বিবিসি/মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ