Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মস্তিষ্কের গঠনেই আচরণে পার্থক্য

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: December 3, 2013 | 6:17 PM

মস্তিষ্কের গঠনেই আচরণে পার্থক্যমস্তিষ্কের অভ্যন্তরীণ সংযোগ প্রদর্শনের একটি নতুন পদ্ধতি (কানেক্টোম ম্যাপ) ব্যবহার করে নারী ও পুরুষের মস্তিষ্কের পার্থক্য তুলে ধরেছেন মার্কিন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাগিনী ভার্মা বলেন, মস্তিষ্কের এই গঠনপার্থক্য নারী ও পুরুষের আচরণ এবং বিভিন্ন দক্ষতার নিয়ন্ত্রক।
লিঙ্গভেদে আচরণগত পার্থক্য নির্ণয়ের একাধিক গবেষণায় দেখা যায়, নারীর মৌখিক দক্ষতা ও সামাজিক বোধশক্তি সাধারণত পুরুষের তুলনায় বেশি হয়ে থাকে। অন্যদিকে, শারীরিক পরিশ্রমের সামর্থ্য বিবেচনায় পুরুষেরা তুলনামূলক এগিয়ে থাকে।
নতুন গবেষণায় আট থেকে ২২ বছর বয়সী মোট ৯৪৯ জনের (৪২৮ নারী ও ৫২১ পুরুষ) মস্তিষ্কের চৌম্বক অনুরণনচিত্র (এমআরআই) বিশ্লেষণ করে গঠন পার্থক্য নির্ণয় করা হয়। এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে। ইনডিপেনডেন্ট।
পুরুষ মস্তিষ্কের প্রতিরূপ
(ওপরের অংশ)
মস্তিষ্কের একই গোলার্ধের সামনের ও পেছনের অংশের মধ্যেই রয়েছে অধিকাংশ স্নায়ুর সংযোগ। সম্ভবত এ কারণেই স্থানিক দক্ষতা ও নিজ মাংসপেশির ওপর পুরুষের নিয়ন্ত্রণ তুলনামূলক ভালো।
নারী মস্তিষ্কের প্রতিরূপ
(ওপরের অংশ)
মস্তিষ্কের বাঁ ও ডান গোলার্ধের মধ্যে প্রান্তবর্তী স্নায়বিক সংযোগ অনেক বেশি। বিজ্ঞানীদের দাবি, এ কারণেই হয়তো কথাবার্তা ও অন্তর্জ্ঞানে নারীর দক্ষতা তুলনামূলক বেশি হয়ে থাকে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV