Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

মস্তিষ্কের বর্জ্য বের করার প্রক্রিয়া

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: November 24, 2013 | 8:37 PM

 
 
‘ব্রেন ওয়াশ’ বা ‘মস্তিষ্ক ধোলাই’ এই কথাটা সাধারণত মানসিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে সত্যিকার অর্থেই আমাদের মস্তিষ্ক আবর্জনা বের করার কাজটি বেশ সুচারুভাবেই করে থাকে, জানান গবেষকরা। গবেষকদের ধারণা, সম্পূর্ণভাবে মগজ ধোলাই হতে প্রতিদিন প্রায় আট ঘণ্টার মতো লাগে।
আমাদের শরীর আসলে এক জটিল কারখানার মতো কাজ করে থাকে। বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে সবসময় একটা ‘মেটাবলিজম’ ঘটতে থাকে। এতে বেশকিছু বর্জ্য তৈরি হয়। শরীরের লিম্ফোটিক সিস্টেম বা লসিকা নালী তখন সচেতন হয়ে ওঠে রোগ-জীবাণু, বাইরে থেকে আসা ক্ষতিকর পদার্থ কিংবা টিউমারের সেল দূর করার কাজে।
তবে এ ধরনের নিজস্ব ‘ক্লিনিং সার্ভিস’ বা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজটি মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায় না। অথচ মানুষের এই অঙ্গটিতেই মেটাবলিজমের চাপ পড়ে সবচেয়ে বেশি। তবে মস্তিষ্ক প্রতি মিনিটেই অসংখ্য প্রোটিন বের করে দেয়, যা স্নায়ুকোষের ক্ষতি করতে পারে।
আমাদের মস্তিষ্ক এসব আবর্জনা নিয়ে কী করে, সেটাই বের করার চেষ্টা করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক আন্তর্জাতিক গবেষক টিম। তাদের গবেষণার ফলাফল সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে সম্প্রতি। এতে জানা যায়, আমাদের মস্তিষ্কের আরেক ধরনের সাফাই পরিষেবা রয়েছে। একে গ্লিম্ফোটিক সিস্টেম বলা হয়। এক্ষেত্রে গ্লিয়াল সেলের এক মুখ্য ভূমিকা রয়েছে। এটি ব্রেন ওয়াটার বা তরল পদার্থ ও বর্জ্য চাপ প্রয়োগ করে থিংকিং অর্গান বা চিন্তার অঙ্গ থেকে বের করে দেয়।
অবশ্য প্রক্রিয়াটি খুব দ্রুতগতিতে ঘটে না। গবেষকদের ধারণা, সম্পূর্ণভাবে মগজ ধোলাই হতে প্রতিদিন প্রায় আট ঘণ্টার মতো লাগে। সাধারণত প্রক্রিয়াটি বিছানায় বিশ্রাম নেয়াকালে ঘটে থাকে। কেননা যখন আমরা ঘুমাই, তখন স্নায়ুকোষগুলোর একটা থেকে আরেকটার ব্যবধান বেড়ে যায়। স্নায়ুর জলীয় পদার্থ বিনা বাধায় বয়ে যেতে পারে এবং বর্জ্য বের করে দিতে পারে। ঘুম না হলে বা খুব কম ঘুম হলে মস্তিষ্কের ‘পরিচ্ছন্ন পরিষেবা’ তার কাজটি সঠিকভাবে করতে পারে না। সতর্ক করে বলেন গবেষকরা। এভাবে বেশিদিন চললে আমাদের মস্তিষ্কের ক্ষতি হতে পারে। এর ফলে আলত্সহাইমার বা পার্কিনসনের মতো অসুখ-বিসুখও হতে পারে। এজন্য গবেষকরা ঠিক সময় বিছানায় যাওয়ার পরামর্শ দেন। এতে করে আমাদের মস্তিষ্ক ‘স্নানে’র জন্য যথেষ্ট সময় পায়। এই প্রক্রিয়াটা চলে আট ঘণ্টা; কিন্তু পরিবেশবান্ধব। এভাবেই মস্তিষ্কের দূষিত পানি ফিল্টার ও রিসাইকেল হয়। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV