মস্তিষ্কে পক্ষাঘাতের ওপর জনসচেতনতা বৃদ্ধি করতে অসুস্থ ভাইকে পিঠে নিয়ে ৫৭ মাইল হাঁটছেন হান্টার
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের এক টিনএজ কিশোর হান্টার গ্যান্ডি তার ছোট ভাই ব্র্যাডেনকে পিঠের সঙ্গে বেঁধে হাঁটা শুরু করেছেন। মস্তিষ্কের পক্ষাঘাতে (সেরিব্রাল পলজি) আক্রান্ত ভাইকে নিয়ে পায়ে হেঁটে ৫৭ কিলোমিটার পথ পাড়ি দেবেন তিনি। সেরিব্রাল পলজির ওপর জনসচেতনতা গড়ে তুলতে চান তিনি। এর আগে গত বছর হান্টার যখন তার ভাইকে নিয়ে ২ দিন ৪০ মাইল পথ টানা হেঁটেছিলেন, তখন তার বয়স ছিল ১৪ বছর এবং তার ছোট ভাইয়ের বয়স ছিল ৭ বছর। এ খবর দিয়েছে অনলাইন ফক্স নিউজ। পক্ষাঘাতে আক্রান্ত ব্র্যাডেন চলতে-ফিরতে পারে না। হাঁটতে গেলে অন্যের সাহায্য নিতে হয় তাকে। দুঃসহ এক জীবন বোঝার মতোই বয়ে বেড়াতে হয় তাকে। গত জুন মাসে নিজ শহরতলি টেম্পারেন্স থেকে অ্যান আরবার পর্যন্ত হেঁটেছিলেন হান্টার। এ বছরের ‘সেরিব্রাল পলজি সোয়্যাগার’ আয়োজনেও অংশ নিয়েছেন তারা। আগামীকাল মিশিগান ইউনিভার্সিটির অ্যান আরবারে এ হাঁটা শেষ হবে। কোন তহবিল সংগ্রহের উদ্দেশ্য নয়, শুধু মস্তিষ্কে পক্ষাঘাতের ওপর জনসচেতনতা বৃদ্ধি করতেই এ উদ্যোগ।মানবজমিন
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’