মস্তিষ্কে প্রথম ‘পেসমেকার’ প্রতিস্থাপন
লন্ডনের ৩২ বছর বয়সী জর্জ জনসন পেশায় একজন হিসাব-রক্ষক। একটি জটিল ও বিরল মাথাব্যথার সমস্যায় ভুগছিলেন তিনি। এ সমস্যার নাম ইন্ট্র্যাক্টেবল অক্সিপিটাল হেডেকস। মাথার একপাশে অসহনীয় যন্ত্রণা হতো জর্জের। তীব্র এ মাথাব্যথা থেকে মুক্তির জন্য মুম্বইয়ের একটি হাসপাতালে জর্জের মস্তিষ্কে সফলভাবে পেসমেকার প্রতিস্থাপন করা হয়েছে। হার্টে পেসমেকার বসানো হলেও, মস্তিষ্কে পেসমেকার সংযোজন একেবারেই অভিনব ঘটনা। এর মধ্য দিয়ে চিকিৎসা বিজ্ঞানের নতুন এক মাইলফলক রচিত হলো। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। অক্সিপিটাল স্নায়ু উদ্দীপনা সার্জারিটি করার ফলে জর্জ তীব্র মাথাব্যথার সময় ব্যথা প্রশমনে রিমোটের সাহায্যে তার পেসমেকারটি নিয়ন্ত্রণ করতে পারবেন। তার ঘাড়ে প্রতিস্থাপিত ইলেক্ট্রোডসমূহের সঙ্গে যুক্ত পেসমেকারটি। সার্জারির ১৩ মাস আগে থেকেই তিনি একটানা ভয়াবহ মাথাব্যথায় ভুগছিলেন। তিনি জানালেন, কম খরচে চিকিৎসার জন্য লন্ডন থেকে মুম্বইয়ে এসেছিলেন তিনি। ছোটবেলা থেকেই এ সমস্যা ছিল তার। মাঝখানে বেশ কয়েক বছর ভালো থাকলেও, ১ বছর আগে সে সমস্যা আবারও ফিরে আসে। যন্ত্রণাকাতর অবস্থায় মুম্বইয়ে আসার সিদ্ধান্ত নিলেন তিনি। চিকিৎসা ব্যয় এবং সময় দুটোই বৃটেনে অনেক বেশি লাগবে। সে কারণে মুম্বইকে বেছে নেন তিনি। গত ৩০শে অক্টোবর মুম্বইয়ের জাসলোক হাসপাতালে নিউরোসার্জন ডক্টর পরেশ দোশাত জর্জের মাথায় অস্ত্রোপচার করেন। ১১ লাখ ডলারে সফল সার্জারি সম্পন্ন হয় তার মাথায়। এ খরচ বৃটেনের অর্ধেক। সার্জারির পর জর্জ বেশ উচ্ছ্বসিত। তিনি বললেন, মস্তিষ্কে ব্যথা নিয়ন্ত্রণে ডিভাইসটি প্রতিস্থাপন করার পর থেকেই তিনি বেশ স্বস্তি অনুভব করছেন।মানবজমিন
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’