মহাকাশে বিলাসবহুল স্বপ্নের হোটেল : ২৪ ঘণ্টায় ১৬ বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মহাকাশে সাশ্রয়ী মূল্যের বিলাসবহুল হোটেল উৎক্ষেপণ করতে চলেছে যুক্তরাষ্ট্র। ‘অরোরা স্টেশন’ নামে এটি একটি বিলাসবহুল মহাকাশ স্টেশন। চার বছরের মধ্যেই মহাকাশ ভ্রমণে যেতে পারবেন। খবর সিএনএন।
বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সান জোসেতে অনুষ্ঠিত স্পেস ২.০ সামিটে যুক্তরাষ্ট্রভিত্তিক ওরিয়ন স্প্যান নামে একটি মহাকাশ প্রযুক্তি স্টার্টআপ এ ঘোষণা দিয়েছে।
দু’জন ক্রু মেম্বার ও চারজন অতিথিসহ ছয়জন থাকতে পারবেন হোটেলটিতে। মহাকাশ ভ্রমণের এ ট্রিপে প্রথম অতিথি নেয়া হবে ২০২১ সালে।
অরিয়ন স্প্যানের প্রধান নির্বাহী ফ্র্যাংক বাংগার বলেন, প্রতিষ্ঠানটির লক্ষ্য মহাকাশ ভ্রমণকে যথাসম্ভব সহজসাধ্য করা। আর আমরাই প্রথম মহাকাশে সাশ্রয়ী মূল্যের বিলাসবহুল হোটেল উৎক্ষেপণ করতে চলেছি। হোটেলটিতে থাকতে চাইলে ১২ দিনের প্যাকেজ ট্যুরে পর্যটকদের গুনতে হবে প্রায় সাড়ে ৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮০ কোটি টাকা)।
এই ট্রিপে অংশ নিতে হলে তিন মাসব্যাপী অরিয়ন স্প্যান অ্যাস্ট্রোনট সার্টিফিকেশন প্রোগ্রামে অংশ নিতে হবে। এই ১২ দিনের সফরে থাকবে পৃথিবীর উপরিভাগের ২০০ মাইল উপরে ওড়ার সুযোগ। এর মাধ্যমে নীল গ্রহটির অসামান্য রূপ দেখার বিরল অভিজ্ঞতার মুখোমুখি হতে পারবেন।
হোটেলটি দেড় ঘণ্টা পর পর প্রথিবী প্রদক্ষিণ করবে। তার মানে ২৪ ঘণ্টায় আপনি ১৬ বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পাবেন। হোটেলটিতে থাকার সময় অতিথিরা মহাকাশে পরীক্ষামূলকভাবে খাদ্য উৎপাদন করার সুযোগ পাবেন। সেটি আবার স্মৃতি হিসেবে নিজের সঙ্গে পৃথিবীতেও নিয়ে আসতে পারবেন। তার মানে হল, আপনি মহাকাশে কোনো চারা রোপণ করে সেটা পৃথিবীতে পুনরায় লাগাতে পারবেন।
এছাড়াও এই ১২ দিনে অতিথিরা উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে নিজেদের প্রিয়জনের সঙ্গে কথা বলতে পারবেন।
হোটেলটিতে পর্যটকরা চাইলে জিরো গ্র্যাভিটিতে ভাসার পাশাপাশি হোটেলের জানালা দিয়ে উত্তর ও দক্ষিণ অরোরা দেখতে পারবেন হোটেলটিতে ট্রিপের জন্য বুকিং মানি হিসেবে নেয়া হচ্ছে আশি হাজার মার্কিন ডলার।
ব্যক্তিগত খরচে মহাকাশ ভ্রমণ এর আগেও হয়েছে। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে সাতজন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ভ্রমণ করেন। তাদের প্রত্যেকের জন্য খরচ পড়েছে ২০ থেকে ৪০ মিলিয়ন মার্কিন ডলার। সে তুলনায় অরিয়ন স্প্যানের ট্যুর প্যাকেজকে বেশ সাশ্রয়ীই বলে মনে করেন অনেকে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!