মহাশূন্য থেকে ৭১৮ দিন পর ফিরে এলো মার্কিন ড্রোন
মহাকাশূন্যে প্রায় ৭১৮ দিনের ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে এসেছে মার্কিন সামরিক ড্রোন। মার্কিন এয়ারফোর্স ঘোষণা করেছে, পুরনো নাসা স্পেস শাটলের ছোট্ট এই সংস্করণ এক্স-৩৭বি। ৩০ ফুট (৯.১ মিটার) দীর্ঘ ও ১৫ ফুট দৈর্ঘ্যরে পাখা নিয়ে ২০১৫ সালের জানুয়ারিতে মহাশূন্যের বুকে উড়ে গিয়েছিল ড্রোনটি। সাধারণভাবে কক্ষপথে আবর্তনের জন্য বিপুল পরিমাণ জ্বালানি প্রয়োজন হলেও এটির শক্তির একমাত্র উৎস সৌর প্যানেল।
২০১৫ সালের ফেব্রুয়ারিতে কক্ষপথ পরিবর্তনের সময় ড্রোনটি হারিয়ে গেলেও পরবর্তীতে এটি আবার খুঁজে পাওয়া যায়। মহাকাশের স্যাটেলাইটগুলো জাতীয় অর্থনীতির পাশাপাশি সামরিক কার্যকলাপের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৫ সালে ড্রোনটি ধারণা দেয়, মহাকাশে অন্যান্য উপগ্রহ থেকে এগিয়ে যাওয়ার জন্য আক্রমণাত্মক উপগ্রহ ব্যবহার করছে মস্কো। অনেক বিশেষজ্ঞ সন্দেহ করছেন, এক্স-৩৭বি যুদ্ধ বা গুপ্তচরবৃত্তির জন্য তৈরি করেছে যুক্তরাষ্ট্র।
সিকিউর ওয়ার্ল্ড ফাউন্ডেশনের এক বিশেষজ্ঞ ভিক্টোরিয়া স্যামসন বলেন, এক্স-৩৭বি এর আকার একটি পিক আপ ট্রাকের মতো যার মধ্যে সামরিক অস্ত্র বহন করা একটু বেশি কষ্টসাধ্য হয়ে যাবে। তাই এটির সম্পর্কে নেতিবাচক কোনো তথ্য কানে নেওয়া উচিত নয়। নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের সামরিক স্পেস ট্যাকনোলজির একজন পদার্থবিজ্ঞানী মার্ক গুব্রুদ বলেন, এটি একটি গোয়েন্দা উপগ্রহ হতে পারে।
অপরদিকে স্যামসন বলেন, সময়ই এক্স-৩৭বি সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরবে। আরব নিউজ
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর