Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মহা বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে বেগম জিয়াকে মুক্ত করতে হবে : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাসাস’র ইফতার সমাবেশে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হেলাল খান

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: May 22, 2018 | 3:45 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2229777937039993/UzpfSTE0MDczODAxNTk0NDAwNjoyMjI5Nzk5MjYwMzcxMTk0/

ইউএসএনিউজঅনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কে এক সমাবেশে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস’র সাধারণ সম্পাদক বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা হেলাল খান বলেছেন, মহা বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে বেগম জিয়াকে মুক্ত করতে হবে। স্বৈরাচারী সরকার ১৯৭৫ সালের মতো আবারও একদলীয় সরকার ব্যবস্থা কায়েমের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের সে অপচেষ্টা ব্যর্থ হবে ইনশাল্লাহ। আগেও তারা ব্যর্থ হয়েছিল।

       
নিউইয়র্ক সিটির ব্রুকলীনের গ্রীন হাউজ রেষ্টুরেন্ট হলে স্থানীয় সময় সোমবার কিকেলে যুক্তরাষ্ট্র জাসাসের বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


হেলাল খান আরো বলেন, আমরা খুব ভালো নেই। কারণ আমাদের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জেলে। মনে অনেক কষ্ট। বুকের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে একটা দুর্বার মহা বিপ্লবের মাধ্যমে এ স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে। তাহলেই আমাদের মাকে মুক্ত করতে পারবো। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের পছন্দের সরকার গঠন করতে সমর্থ হবো।


যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওছার আহমেদের পরিচালনায় এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাবেক সহ সভাপতি গিয়াস আহমেদ ও আলহাজ্ব সোলায়মান ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুবদল কেন্দ্রিয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, ব্রুকলীন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শহীদ

সরওয়ার্দী, বিএনপি নেতা ফজলুর রহমান, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপি বিএনপি নেতা শেখ হায়দার আলী, নাসিম আহমেদ, মাওলানা ওমর ফারুক, সোহরাব হোসেন, হারুনুর রশিদ মামুন, গোলাম মাহমুদ প্রমুখ। বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে সমাবেশে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সানা উল্লাহ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV