মাদক রাখার অভিযোগে মার্কিন বিমানবাহিনীর দশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
অবৈধ মাদক রাখার অভিযোগে মার্কিন বিমানবাহিনীর ১০ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। এসব কর্মকর্তা ছয়টি আলাদা আলাদা ঘাঁটিতে কর্মরত রয়েছেন। গত শনিবার যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ছয়টি ঘাঁটিতে কর্মরত নয়জন লেফটেন্যান্ট ও একজন ক্যাপ্টেন এ অভিযোগের মুখোমুখি হয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের মনটানার ম্যালমস্ট্রম বিমান ঘাঁটির দুজন নিউক্লিয়ার উৎক্ষেপণ কর্মকর্তাও আছেন বলে জানা গেছে। নিরাপত্তা বিষয়ক বিবেচনায় ওই দুই কর্মকর্তাকে বিমানবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে। বিবিসি।
মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ড বিমান ঘাঁটির দুজন কর্মকর্তাকে জেরার মাধ্যমে তদন্ত শুরু করা হয়েছে বলে প্রকাশিত খবরে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ব্রেট অ্যাশওর্থ রয়টার্স সংবাদ সংস্থাকে বলেছেন, একঘেয়েমি কাটানোর মাদক রাখার অভিযোগে ওই কর্মকর্তাদের সরাসরি জিজ্ঞাসাবাদ করে ব্যাপকভিত্তিক এই তদন্ত শুরু করা হয়েছে।
এই তদন্তের মধ্যে ক্যালিফোর্নিয়ার ম্যালমস্ট্রোম, ভ্যানডেনবার্গ, উওমিংয়ের এফি ওয়ারেন, কলরাডোর স্চেরেইভার এবং ইংল্যান্ডের লাকেনহিট রয়াল এয়ার ফোর্স বিমান ঘাঁটির কর্মকর্তারা রয়েছেন বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ম্যালমস্ট্রোম বিমান ঘাঁটিতে নিউক্লিয়ার অস্ত্রে সজ্জিত ৪২০টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল রক্ষণাবেক্ষণ করা হয় এবং স্চেরেইভার বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা সংস্থার প্রধান দপ্তর অবস্থিত।ইনকিলাব

সর্বশেষ সংবাদ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি