Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজামীর ফাঁসি বহাল

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: January 6, 2016 | 1:23 AM

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ  আজ এ রায় ঘোষণা করে। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই পুরো সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
গত বছরের ২৯শে অক্টোবর জামায়াতের প্রধান নেতা নিজামীর বিরুদ্ধে মৃত্যুদ-ের রায় দেয় ট্রাইব্যুনাল-১। তার বিরুদ্ধে গঠন করা ১৬টি অভিযোগের মধ্যে আটটি অভিযোগ প্রমাণিত হয় বলে ট্রাইব্যুনালের রায়ে বলা হয়। এর মধ্যে চারটি অভিযোগে তাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে গত বছরের ২৩শে নভেম্বর সর্বোচ্চ আদালতে আপিল করেন তিনি। ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি মামলায় ২০১০ সালের ২৯শে জুন মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। একই বছরের ২রা আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ