Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

মানবাধিকার নেত্রী সুলতানা কামালকে হুমকি ও পাহাড়িদের নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: June 6, 2017 | 1:48 PM

নিউইয়র্ক : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার নেত্রী সুলতানা কামালকে হেফাজতে ইসলামের হুমকি ও পাহাড়ি জনগোষ্ঠীর ওপর নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় রবিবার বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অসাম্প্রদায়িক নাগরিক সমাজ-এর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানবাধিকার নেত্রী সুলতানা কামালের সুরক্ষার জন্য রাষ্ট্রের যে দায়িত্ব তা যথাযথভাবে পালনের আহ্বান জানাচ্ছে এই সমাবেশ। প্রস্তাবে পাহাড়ি জনগোষ্ঠীর সুরক্ষার জন্য ১৯৯৭ সালের শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মিথুন আহমেদ, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শিতাংশু গুহ, গণজাগরণ মঞ্চের সংগঠক রনী ও মুজাহিদ আনসারী।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক রাশেদ আহমেদ এবং সদস্য-সচিব রেজাউল বারী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট উবায়দুল্লাহ মামুন, সংস্কৃতি কর্মী গোপাল সান্যাল, তানভীর রাব্বানী, যুক্তরাষ্ট্র উদীচীর জীবন বিশ্বাস ও সাবিনা হাই উর্বি, শিবলী সাদিক ও পঙ্কজ দেবনাথ।
সমাবেশে স্বাগত বক্তব্যে গণজাগরণ মঞ্চের সংগঠক রনী বলেন, হেফাজতি অপতৎপরতার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যে আমরা মর্মাহত। এহেন মন্তব্যে প্রকারান্তরে হেফাজতকেই সমর্থন দেওয়া হয়েছে। সমাবেশের প্রস্তাব পাঠ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মিথুন আহমেদ। প্রস্তাবে উল্লেখ করা হয়, হেফাজতে ইসলামের নামে যারা সুলতানা কামালকে ইটখোলায় পোড়ানো হবে এবং তার হাড়-মাংস এক জায়গায় থাকবে না বলে হুমকি দিয়েছে, তাদের সকলকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের প্রত্যাশা করছে প্রবাসীরা। 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ