Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মানসিক চাপ কমাতে মেডিটেশন

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: December 3, 2013 | 6:27 PM

মানসিক চাপ কার না রয়েছে। কিন্তু অনেকেই এই চাপ মোকাবিলা করতে পারেন না। মানসিক চাপ প্রভাব ফেলে শরীরেও, দেখা দেয় নানা রোগ। তা চাপ মানিয়ে নিতে বা নেতিবাচক প্রভাবকে কমিয়ে আনতে চেষ্টা করা যায়। মেডিটেশন ও ইয়োগা এতে আপনাকে সহায়তা করতে পারে।
মানসিক চাপজনিত অবস্থায় আমাদের দেহের ভেতর স্বয়ংক্রিয়ভাবে কিছু হরমোন যেমন কর্টিসোল ও অ্যাড্রিনালিন নিঃসৃত হয় প্রচুর পরিমাণে। এসব হরমোন নিঃসরণের কারণে শরীরে তাৎক্ষণিক কিছু প্রতিক্রিয়া হয়। যেমন রক্তচাপ বাড়ে, নাড়ির গতি বাড়ে, শ্বাস দ্রুততর হয়, ঘাম হতে থাকে। মেডিটেশন ও ইয়োগা এর ঠিক উল্টো কাজটি করে। এতে শরীর ও মনকে শিথিল অবস্থায় নিয়ে নির্দিষ্ট একটি বিষয় বা শব্দের প্রতি মনোযোগ দেওয়ার বা চারদিকের পরিবেশ ও চিন্তা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা করা হয়। এ জন্য নির্দিষ্ট নিয়মে বিশেষ দেহভঙ্গির আসনচর্চা করতে হয়। এগুলো নিয়মিত চর্চায় শ্বাস ও নাড়ির গতি কমে, রক্তচাপ স্থিত হয়, শরীর কার্যকরভাবে অক্সিজেন ব্যবহার করে, ঘাম কম হয়। এ ছাড়া অ্যাড্রেনাল গ্রন্থি কম পরিমাণে কর্টিসোল হরমোন নিঃসরণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। স্বচ্ছভাবে চিন্তা করার এবং মনোযোগের ক্ষমতা বাড়ে। উদ্বেগ, অনিদ্রা থেকে রক্ষা পাওয়া যায়। নিয়মিত মেডিটেশন করলে ধূমপান, মাদকাসক্তির মতো খারাপ অভ্যাস ত্যাগ করা সহজ হয়।  জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV