Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মাফ মিসবাহ উদ্দিন নিউইয়র্কে লোকাল ১৪০৭’র ৭ম বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: June 12, 2018 | 1:30 AM

সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটিতে কর্মরত একাউনটেন্ট, স্টাটিস্টিশিয়ান, অ্যাক্টুয়ারিস এবং ট্যাক্স অডিটর ইউনিয়ন লোকাল ১৪০৭ এর টানা ৭ম বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাফ মিসবাহ উদ্দিন। এ নির্বাচনে মাফ মিসবাহ উদ্দিনের প্রাপ্ত ভোট ছিল ৫৮৮ এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ইয়ার্সি এলি পেয়েছেন ১৫৯ ভোট। ২০০০ সাল থেকে বাংলাদেশী-আমেরিকান মাফ মিসবাহ উদ্দিন লোকাল ১৪০৭’র প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে আসছেন। এশিয়ান আমেরিকানদের মধ্যে তিনিই প্রথম এ পদে নির্বাচিত হবার বিরল সম্মান লাভ করেন।
এ নির্বাচনে অন্যান্য পদে বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন : জেড মাতালন ভাইস প্রেসিডেন্ট; মেরিলিন বালি-কোষাধ্যক্ষ; জুলি লাইসে-সেক্রেটারি; জেনিস নার্স-সার্জেন্ট-এট-আর্মস; অ্যান্থনি ফোকেস, ভেরেনা রিচার্ডস, এবং শিতাল বিশ্বাস-ট্রাস্টি; মাফ মিসবাহ উদ্দিন এবং রিক জেনকিন্স-ডেলিগেট টু সেন্ট্রাল লেবার কাউন্সিল।
এছাড়াও ডিসি ৩৭ এর ডেলিগেট হিসেবে নির্বাচিত হন : জেড মাতালন, মেরিলিন এ বেলী, আর্লিন আইকেন্স, বিজয় কোহলি, ফেলিসিয়া গিলকেস কক্স, এবং অজয় চক্রবর্তী (নির্বাচিত প্রেসিডেন্ট পদাধিকারবলে)।
এছাড়া বস্টনে আগামী জুলাই মাসে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল কনভেনশনের ডেলিগেট হিসাবে নির্বাচিত হন শ্যারন স্টেডম্যান, শেরমান পাং, ফেলিসিয়া গিলকেস কক্স, অ্যালস্টন পন্ড, এবং স্বপন দেবনাথ। লোকাল ১৪০৭ এর প্রথম চার জন অফিসার পদাধিকারবলে কনভেনশনে অংশগ্রহন করবেন।
নিউইয়র্কে ১৯৫১ সালে প্রতিষ্ঠিত লোকাল ১৪০৭ এ প্রতিনিধিত্ব করেন ২৪৮৭ জন একাউনটেন্ট, অ্যাক্টুয়ারিয়াল স্পেশালিস্ট, বুকশকিপার, বিজনেস প্রমোশন কো-অর্ডিনেটর, কলেজ একাউনটেন্ট, ইউনিভার্সিটি প্যারোল এনালিস্ট, অর্থনীতিবিদ, ফাইনান্স এনালিস্ট, ইনভেস্টমেন্ট এনালিস্ট, ম্যানেজমেন্ট অডিটর, পার্সেসিং স্পেশালিস্ট, রিটায়ারমেন্ট বেনিফিট এক্সজামিনার, স্ট্যাটিস্টিক্স, সিস্টেম এনালিস্ট ফাইন্যান্স, ট্যাক্স অডিটর এবং ওয়ার্কার্স কমপ্লেক্সেস বেনিফিট এক্সামিনারগণ।
লোকাল ১৪০৭ এর সদস্যরা সিটিওয়াইড মেওরাল এজেন্সি, হেলথ অ্যান্ড হসপিটাল কর্পোরেশন, শিক্ষা বিভাগ, হাউজিং অথরিটি, ট্রানজিট অথরিটি, স্কুল কন্সট্রাকশন এবং সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে কর্মরত।
সিটি মেয়রের অফিসের মাধ্যমে সদস্যদের বেতন-ভাতাসহ, হেলথ ইন্সুরেন্স এবং পেনশন সহ অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে কাজ করেন লোকাল ১৪০৭ এর প্রেসিডেন্ট। মাফ মিসবাহ ২০০৪ সাল থেকে বর্তমান পর্যন্ত ডিসি-৩৭ এর ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
এ গুরত্বপূর্ণ পদ দু’টি শুধু বাঙ্গালী হিসেবেই নন, এশিয়ান আমেরিকান হিসেবেও একমাত্র মাফ মিসবাহ-ই অলংকিত করেন।
মাফ মিসবাহ উদ্দিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বলস্টেট ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট টিচিং এসিসটেন্সশীপ নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন ১৯৮৪ সালের ২৮ আগস্ট। এর আগে ১৯৭৮ সালে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি গণিতে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৮০ সালে একই বিশ্ববিদ্যালয়ে ডেমোগ্রাফিতে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি নেন। এ বিষয়ে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। ১৯৮৪ সালে আমেরিকা আসার আগ পর্যন্ত তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ডব্লিউএইচও (হু) এর একটি প্রকল্পে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে কাজ করেন। মাফ মিসবাহ ১৯৮৬ সালে বল স্টেট ইউনিভার্সিটি থেকে একচ্যুরিয়াল সাইন্সে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। এটি ছিল তার তৃতীয় মাস্টার্স ডিগ্রি। ওই বছরই তিনি নিউইয়র্ক সিটির পেনশন ডিপার্টমেন্টে একচ্যুয়ারি হিসেবে যোগ দেন।

মাফ মিসবাহ নিউইর্য়ক সিটিতে কর্মরত একাউনটেন্ট, ট্যাক্স অডিটর ইউনিয়ন লোকাল ১৪০৭ এর প্রেসিডেন্ট হিসেবে প্রথম নির্বাচিত হন ২০০০ সালে। সিটির কর্মকর্তা-কর্মচারীদের কাছে অসম্ভব জনপ্রিয় এ নেতা প্রথম এশিয়ান-আমেরিকান হিসেবে নিউইয়র্ক সিটির ৫৬টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত ডিস্ট্রিক্ট (ডিসি)-৩৭ এর ট্রেজারার নির্বাচিত হন ২০০৪ সালে। ডিসি-৩৭ এর মেম্বার সংখ্যা ১ লাখ ২৬ হাজার এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তার সংখ্যা ৬০ হাজার। নিউইয়র্ক সিটিতে কর্মরত শিক্ষক এবং পুলিশ অফিসার ছাড়া সকল কর্মকর্তা-কর্মচারী (সাধারণ কেরানী থেকে ইঞ্জিনিয়ার, সাইন্টিস্ট পর্যন্ত) ডিসি-৩৭ এর সদস্য। এসকল সদস্যের বেনিফিট পরিচালনা করেন ডিসি-৩৭ এর ট্রেজারার।
মাফ মিসবাহ উদ্দিন ২০০৮ সালের আগস্ট মাসে প্রতিষ্ঠিত মূলধারায় দক্ষিণ এশিয়ার ইমিগ্র্যান্টদের একমাত্র সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার -অ্যাসাল’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট। অ্যাসালের মাধ্যমে বাংলাদেশীসহ দক্ষিণ এশিয়ানদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করার মাধ্যমে কমিউনিটির সুযোগ-সুবিধা, অভাব-অভিযোগ মূলধারার রাজনৈতিক প্রতিনিধিদের কাছে তুলে ধরা হচ্ছে। বিভিন্ন দেশে মানবেতর জীবন-যাপনকারী সাউথ এশিয়ানদের জীবনমান উন্নয়নেও কাজ করছে সংগঠনটি।
মাফ মিসবাহ উদ্দিন নির্বাচিত হওয়ার পর মাফ মিসবাহ উদ্দিন এক বিবৃতিতে বলেন, ”লোকাল ১৪০৭ এর মহান সদস্যরা আজ আমাকে যে বিপুল বিজয় এনে দিয়েছে তার জন্য আমি অত্যন্ত সম্মানিত এবং গভীরভাবে কৃতজ্ঞ ও অনুপ্রাণীত হয়েছি”। তিনি অত্যন্ত কৃতজ্ঞচিত্তে বলেন. আমাকে আপনাদের আন্তরিকতা দিয়ে আবারও নির্বাচিত করার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তিনি বলেন, আমি আমার সদস্যদের জন্য বিগত বছরগুলোতে কঠোর পরিশ্রম করেছি, যাতে তাদের অধিকার সুরক্ষিত থাকে, তাদের অভিযোগগুলো দ্রুততম সমাধান করা হয় এবং তাদের প্রাপ্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়।
মাফ মিসবাহ উদ্দিন বিবৃতিতে বলেন, এটি কেবল নিছক একটি কাজ নয়, এটি একটি মহান দায়িত্ব। এটা আমার আবেগ, আনন্দ। এই কাজে আমি সপ্তাহে সাত দিন, ২৪ ঘন্টা নিজকে বিলিয়ে দেই। লোকাল ১৪০৭ এর প্রিয় সদস্যরা আমাকে অনুপ্রাণীত করে, আমাকে শিক্ষা দেয় এবং আমাকে পরিচালনা করে।
মাফ মিসবাহ উদ্দিন আরো বলেন, আমি অতীতের ন্যায় আপনাদের প্রত্যেকেরই প্রতিনিধিত্ব করবো, আপনি আমাকে ভোট দিয়েছেন কিনা, আমাকে সমর্থন করেছেন কিনা বা আপনি ইউনিয়নে সক্রিয় কিনা -এটা কোনো মূখ্য ব্যাপার নয়। জানি এতে চ্যালেঞ্জ আছে, কোন সন্দেহ নেই। কিন্তু আমি আপনাদের সকলের প্রতিনিধি হিসেবে আমার সম্ভাব্য সর্বোত্তম সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV