মামুন’স টিউটোরিয়ালের জ্যাকসন হাইটস শাখার উদ্বোধন ৩০ মে শুক্রবার
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের স্বনামধন্য মামুন’স টিউটোরিয়ালের দ্বিতীয় শাখা এখন জ্যাকসন হাইটসে। ৩০ মে শুক্রবার সন্ধ্য ৬ টায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে জ্যাকসন হাইটস শাখা। এউপলক্ষ্যে জ্যাকসন হাইটস কার্যালয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ৩১ মে শনিবার জ্যাকসন হাইটস শাখায় ক্লাস শুরু হবে। এ উপলক্ষে আকর্ষনীয় ডিসকাউন্টে ছাত্র-ছাত্রী ভর্তি চলছে। মামুন’স টিউটোরিয়ালের দ্বিতীয় শাখা জ্যাকসন হাইটসের ৩৭-২১, ৭২ স্ট্রিটে টক অব দ্য টাউনের দোতলায়।
উল্লেখ্য, মামুন’স টিয়োটোরিয়াল দীর্ঘ দিন যাবৎ ব্রঙ্কসে অত্যন্ত সুনামের সাথে ছাত্র- ছাত্রীদের যোগ্য করে তুলতে পাঠ দান করে আসছে। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল শেখ আল মামুন জানান, ছাত্র-ছাত্রীদের স্থান সঙ্কুলান না হওয়ায় এখন মামুন’স টিউটরিয়ালের কলেবর বৃদ্ধি করতে হয়েছে। মামুন’স টিউটোরিয়ালের শাখা বিভিন্ন স্থানে চালুর দাবি দীর্ঘদিনের। বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের চাহিদার প্রেক্ষিতে জ্যাকসন হাইটসে দ্বিতীয় শাখা চালুর সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে নিউইয়র্কের অন্যান্য এলাকায়ও মামুন’স টিউটরিয়ালের শাখা সম্প্রসারিত করা হবে।
শেখ আল মামুন জানান, মামুন’স টিউটরিয়ালে ছাত্রছাত্রীদের রিজেন্টস, সিটি ওয়াইড টেস্ট, এসএটি, পিএসএটি, রিজেন্টসসহ স্পেশালাইজড স্কুলে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ক্লাস নেয়া হয়। হোমওয়ার্কে সহায়তাসহ অন্যান্য জরুরি বিষয়ে পড়াশুনার কোর্সও রয়েছে মামুনস টিউটরিয়ালে।
নিজের সরাসরি তত্ত্বাবধানে সিটির বিভিন্ন স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা এখানে ছাত্রছাত্রীদের পাঠদান করে থাকেন। শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আমেরিকান স্কুল ও কলেজের মেধাবী ছাত্রছাত্রীরাও। ছেলেমেয়েদের ভালো ফলাফল করতে নিয়মিত পড়াশোনা, হোমওয়ার্ক করার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে বলে জানান মামুন।
উল্লেখ্য, ওয়েস্টচেস্টার কাউন্টির ইয়াংকার্স পাবলিক স্কুলে ম্যাথমেটিকসে শিক্ষকতায় নিয়োজিত বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আল মামুনের স্বপ্নের প্রতিষ্ঠান হচ্ছে মামুন’স টিউটরিয়াল। যশোরের নড়াইলের ছেলে শেখ আল মামুন খুলনা বিএল কলেজ থেকে এইচ এসসি পাশ করে ১৯৯৬ সালে আমেরিকায় আসেন পড়াশুনার উদ্দেশ্যে। ভর্তি হন ব্রুকলীন কলেজে। নিউইয়র্কের বারুক কলেজ থেকে বিবিএ এবং লিম্যান কলেজ থেকে ম্যাথ এডুকেশন ও পিওর ম্যাথে ডাবল মাস্টার্স করেন। কম্প্যুটার এনালিস্ট হিসেবে কাজ করে ব্রঙ্কসের লিম্যান কলেজে চিটিং ফেলো হিসেবে যোগ দেন। স্টেটের সার্টিফায়েড ম্যাথ টিচার হিসেবে অনুমোদন পান। ২০০৪ সালে ব্রঙ্কসের রুজভেল্ট হাইস্কুলে শিক্ষকতায় যোগ দেন। লিম্যান কলেজ থেকে পিউর ম্যাথে এমএসসি করে ব্রঙ্কস কম্যুনিটি কলেজে ফুলটাইম ম্যাথ টিচার হিসাবে যোগ দেন। কলেজ ও স্কুলে একই সাথে শিক্ষকতার পাশাপাশি মামুন’স টিউটোরিয়ালটি গড়ে তোলেন।
শেখ আল মামুন জানান, প্রথমে খুব ছোট করে শুরু করেছিলেন এই মামুন’স টিউটরিয়াল। ২০১০ সালের মে মাসে যাত্রা শুরু মাত্র ৪০-৪৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে। এখন যাওয়া-আসার মধ্য দিয়ে গড়ে দু’শতাধিক ছাত্র-ছাত্রী পড়ছে মামুন’স টিউটোরিয়ালে।
শেখ আল মামুন জানান, সেখানে কিন্ডারগার্টেন থেকে শুরু করে ১২ গ্রেড পর্যন্ত ছাত্রছাত্রীদের আফটার স্কুল, উইক এন্ড হোমওয়ার্কসহ সিটি এবং স্টেটের প্রস্তুতি সহায়তা পেয়ে অনেক ছাত্রছাত্রী স্টাইভেসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিনসহ টেকসহ সিটির নামীদামি হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। ইতোমধ্যে তার এই প্রতিষ্ঠান থেকে কোচিং শেষ করে অনেক ছেলে-মেয়ে সিটির স্পেশালাইজড হাইস্কুলে, এসএটিতে ভালো স্কোর করে টপ টিয়ারের কলেজে ভর্তি হয়েছে। মামুন বলেন, আমার এখানে যে মানের টিউটরিয়াল করা হয় ঠিক একই মানের বিদেশী টিউটরিয়ালের চেয়ে ফি অনেক কম। ক্ষেত্রবিশেষে ডিসকাউন্টের ব্যবস্থাও রয়েছে প্রতিষ্ঠানটিতে। এক্ষেত্রে যে অভিভাবকদের ইনকাম কম অথচ সন্তান সম্ভাবনাময় তাদের ক্ষেত্রে টিউশন ফি বিবেচনা না করে সহায়তা করা হয়ে থাকে। শেখ আল মামুন তার প্রতিষ্ঠানে ছেলেমেয়েদের পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে ৩৪৭-৬৫৭-০৫৩০, ৯১৭-৫৬১-১০৯০ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








