Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

মায়ের হাতের রান্নার দ্বারস্থ মেসি

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: November 9, 2013 | 1:08 PM

 
বুধবার এসি মিলানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামার আগে মায়ের হাতের রান্না খেয়ে মাঠে নামতে চান লিওনেল মেসি। এ মুহূর্তে তিনি একেবারে ফর্মে নেই। যা নিয়ে আলোচনা চলছে তার ক্লাবে। ভক্তদের আশা, মেসির ব্যর্থতা কেটে যাবে মিলানের বিরুদ্ধে ম্যাচে। প্রথম সাক্ষাত্কারে রবিনহোর গোল শোধ করে দেন মেসি। তবু তার ফর্ম নিয়ে প্রশ্ন আছেই। মিলান ম্যাচের পর তিনি তিনটি ম্যাচ খেলেন। তার পরে গোল পাননি। কিন্তু মেসির চ্যাম্পিয়ন্স লিগ রেকর্ড খুব ভালো। এবার ২ ম্যাচে ৪ গোল করেছেন। পেদ্রোর মতো সতীর্থ বলেই দিয়েছেন, ‘মেসি অফ ফর্মে রয়েছে বলা ঠিক নয়। ও তো চ্যাম্পিয়ন্স লিগে অনেক গোল করেছে।’ বার্সেলোনা বনাম এসি মিলান যদি দিনের সেরা ম্যাচ হয়, তাহলে তারপরই আজ সবার নজর থাকবে চেলসি ও আর্সেনালের দুটি ম্যাচে। দুটো দলেরই প্রতিপক্ষ জার্মানরা। ওয়েঙ্গারের টিমের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। মরিনহোর প্রতিপক্ষ শাল্কে। আর্সেনাল প্রিমিয়ার লিগে এক নম্বরে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে ভালো জায়গায় নেই। তাদের তারকা মিডফিল্ডার জ্যাক উইলশেয়ার খেলবেন না এ ম্যাচে। চেলসির ফর্মে ফেরা তারকা ফার্নান্দো তোরেসও পুরো ফিট নন। তিনি এ ম্যাচে অনিশ্চিত।

চেলসিতে প্রায় চলেই যাচ্ছিলেন মেসি
লিওনেল মেসিকে চেলসিতে প্রায় নিয়েই চলে গিয়েছিল অ্যাডিডাস। মেসিকে ঘিরে বিশ্বের ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক দুই সংস্থা অ্যাডিডাস ও নাইকির লড়াই ছিল দেখার মতো। বিশাল অর্থের অঙ্ক মেসির জন্য বরাদ্দ করেছিল অ্যাডিডাস। তাকে নিয়ে আসার জন্য ২১ কোটি পাউন্ডের অর্ধেক দিতে রাজি ছিল তারা, বাকিটা চেলসি। কেন এই দলবদলের চেষ্টা? কারণ একটাই—ব্যবসা। বার্সেলোনার এক খবরের কাগজের মতে, ‘চেলসির অন্যতম স্পনসর অ্যাডিডাস। তারা মেসিরও স্পনসর, আর্জেন্টিনারও স্পনসর। কিন্তু বার্সেলোনার স্পনসর নাইকি। তাই অ্যাডিডাস কর্তাদের লক্ষ্য ছিল মেসিকে নিয়ে আসা। মেসির সঙ্গে চেলসি কোচ হোসে মরিনহোর সম্পর্ক একেবারেই ভালো নয়। আবার মেসি ও বার্সেলোনা প্রায় সমার্থক। সেই ক্লাবের প্রতি মেসির দুর্বলতা ছিল। তা সত্ত্বেও মেসির কাছে বিশাল অঙ্কের প্রস্তাব পৌঁছে দিয়েছিল জার্মানির ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা। স্পেনের সেই খবরের কাগজের দাবি, ‘মেসিকে নিয়ে স্পনসররা আলোচনায় বসলেও তা ফলপ্রসূ হয়নি। আসলে ততক্ষণে নাইকি আসরে নেমে পড়ছিল মেসিকে আটকাতে।’ 
আজ টিভিতে
বার্সেলোনা : এসি মিলান (টেন এইচডি), আর্সেনাল : বরুসিয়া ডর্টমুন্ড (টেন অ্যাকশন), চেলসি : শাল্কে (টেন স্পোর্টস)। সম্প্রচার শুরু বাংলাদেশ সময় রাত ১টায়।আমার দেশ 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV