Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

মার্কিন অভিবাসন নীতি লঙ্ঘন : ৬০০ ভারতীয় শিক্ষার্থীকে আটক

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: February 1, 2019 | 8:59 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন অভিবাসন নীতি লঙ্ঘনের অপরাধে আটক হয়েছে প্রায় ৬শ ভারতীয় শিক্ষার্থী। আটক হওয়াদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
এদের মধ্যে কেউ পিএইচডি করছেন, কেউ আবার স্নাতক পড়ছেন। অভিবাসন নীতি তোয়াক্কা না করেই যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন তারা। আমেরিকান তেলুগু অ্যাসোসিয়েশনের তরফ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি সম্প্রতি তল্লাশি অভিযান চালায়। তার পরই ধরা পড়েন এই ৬শ শিক্ষার্থী।

ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য তেলুগু শিক্ষার্থীকে আটক করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তারা সঠিক অনুমোদন ছাড়াই যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।

বুধবার ডেট্রয়েটে ফেডারেল মামলার শুনানিতে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানায়, বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিদেশি শিক্ষার্থীদের হাতে নাতে ধরতে তারা মিশিগানের ফার্মিংটন হিলসে একটি ভুয়া বিশ্ববিদ্যালয় শুরু করে।

আমেরিকান তেলুগু অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০১৫ সাল থেকেই যৌথভাবে ‘আন্ডারকভার অপারেশন’ শুরু করেছিল ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস। তদন্তে আরও জানা গেছে, বেআইনিভাবে ৬শ শিক্ষার্থীকে
যুক্তরাষ্ট্রে থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্যে আট নিয়োগকারীকেও আটক করা হয়েছে। বিদেশি ছাত্রছাত্রীদের ভুয়া ভিসা পেতে ও ওই ছাত্রছাত্রীদের পড়াশোনা সংক্রান্ত ভুয়া তথ্য তৈরিতে সাহায্য করেছিল নিয়োগকারীরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV