মার্কিন আইটি সেক্টরে কাজের উপযোগী কোর্স প্রদানে ‘পিপল এন টেক’র ২ মিলিয়ন ডলারের বৃত্তি
Millennium TV USA : Ajker America : (18 May 2015), Host : Shakhawat Hossain Salim, Guest : Engr.Abubokor Hanip, Founder & CEO, People N Tech, USA.
নিউইয়র্ক: মার্কিন আইটি (তথ্য-প্রযুক্তি) সেক্টরে উচ্চ বেতনে ৪ হাজার প্রবাসী বাংলাদেশীকে চাকরি জুটিয়ে দিয়ে কম্যুনিটিতে খ্যাতি অর্জনকারী ‘পিপল এন টেক’-এর পক্ষ থেকে গত এক বছরে ৫০০ প্রবাসী বাংলাদেশীকে ২ মিলিয়ন ডলার (প্রায় ১৬ কোটি টাকা) এর বৃত্তি প্রদান করা হয়েছে। উচ্চ শিক্ষিত এবং উদ্যমী যুবক-যুবতীদের আইটি সেক্টরে চাকরির উপযোগী প্রশিক্ষণ প্রদানকারী ‘পিপল এন টেক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবু হানিফ ১৭ মে রোববার ব্রুকলীনে বৈশাখী মেলায় অর্ধ লক্ষাধিক প্রবাসীর বিপুল করতালির মধ্যে ঘোষণা দিয়েছেন যে, ‘পিপল এন টেকের ৭টি শাখা থেকে উদ্যমী এবং মেধাবি বাংলাদেশীদের বিনা ফি-তে কোর্স প্রদানের এই কর্মসূচি (বৃত্তি) অব্যাহত থাকবে। এ মেলাতেও হাজারো প্রবাসী ফরম পূরণ করেছিলেন বৃত্তির জন্যে। লটারিতে উঠেছে মো. জিয়াউদ্দিন এবং কামরুল হোসাইনের নাম। তারা ফ্রি কোর্স নেবেন উচ্চ বেতনে চাকরির জন্যে।’
আবু হানিফ বলেন, ‘গত কয়েক বছরে আমরা ৪ হাজার বাংলাদেশীকে মার্কিন আইটি সেক্টরে চাকরি নিয়ে দিয়েছি। এরা সকলেই বার্ষিক বেতন পাচ্ছেন ৮০ হাজার ডলার থেকে দু’লাখ ডলার পর্যন্ত। এর আগে তাদের প্রায় সকলেই অডজব করতেন। উচ্চ শিক্ষা থাকা সত্বেও অনেকে মূলধারার চাকরির সুযোগ নিতে পারেননি। আমরা পিপল এন টেকের মাধ্যমে উদ্যমী শিক্ষিত বাংলাদেশী যুবকদের পথ প্রদর্শকের দায়িত্ব পালন করছি।’ আবু হানিফ বলেন, ‘শুধু তাই নয়, বাংলাদেশেও আমাদের শাখা চালু করেছি। সেখানে আইটি প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
মার্কিন কোম্পানীতে চাকরির উপযোগী শিক্ষা গ্রহণ শেষে তারা পিপল এন টেকের মাধ্যমেই চাকরির ভিসাসহ আমেরিকায় আসার সুযোগ পাবেন।’ আবু হানিফ উল্লেখ করেন, ‘বাংলাদেশেও আমরা স্কলারশিপের সুযোগ রেখেছি। অর্থাৎ উচ্চ শিক্ষিত এবং উদ্যমী যুবক-যুবতীদের মার্কিন আইটি সেক্টরে চাকরির আরেকটি এভিনিউ খোলে দিয়েছে পিপল এন টেক এবং এটি সম্ভব হয়েছে প্রবাসীদের অকুন্ঠ সমর্থনে।’ আবু হানিফ বলেন, ‘স্বপ্নের দেশ আমেরিকায় এসে আমাকেও অডজব করতে হয়েছে। সে যন্ত্রণা আমারও রয়েছে। সে থেকেই আমি অন্যদের কষ্ট অনুধাবন করতে পারি। আমি চাই প্রতিটি উদ্যমী প্রবাসীই মূলধারার আইটি সেক্টরের বিশাল কর্মজগতে ঢুকে পড়–ক। এ জন্যে যত রকমের সহায়তা দরকার তা আমি দিতে বদ্ধ পরিকর।’ আবু হানিফ উল্লেখ করেন, ‘বাংলাদেশের রাজধানী ঢাকায় পিপল এন টেক চালু হয়েছে মুনাফার জন্যে নয়। সেখান থেকে কোন অর্থ আমেরিকায় নিয়ে আসার ইচ্ছাও নেই। আমি বাংলাদেশে অর্জিত অর্থ বাংলাদেশেই বিনিয়োগ করবো। আমেরিকার অভিজ্ঞতাকে জন্মভূমির সার্বিক কল্যাণে ব্যয় করতে চাই। এটি আমার জন্মের দায়বদ্ধতা।’
তিনি বলেন, ‘বাংলাদেশে ১০ হাজার আইটি গ্র্যাজুয়েট তৈরি করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি গেল বছরের ২৪ অক্টোবর ঢাকায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে এবং ইতিমধ্যে বিভিন্ন কোর্সে ৫০ জনকে স্কলারশিপ দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় এবারও ৫০ জনকে বৃত্তি দেওয়া হবে।’
বর্তমানে পিপলএনটেক’র প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের ৩টি, ডেক্সটপ অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের ১টি, ওরাকল ট্রেনিংয়ের ১টি ও ইংরেজির ২টি ব্যাচে প্রশিক্ষণ চলছে। আউট সোর্সিংয়ে বাংলাদেশের নাম কেবল ডেটা এন্ট্রির তালিকা থেকে উন্নীত করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে এসব কোর্সে প্রশিক্ষণ নিচ্ছে প্রায় শতাধিক শিক্ষার্থী। তরুণ প্রজন্মের ব্যাপক উৎসাহ ও আগ্রহের কারণে, এ সংখ্যা অদূর ভবিষ্যতে কয়েক হাজারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। ইঞ্জিনিয়ার হানিফ বলেন, বাংলাদেশের মূল সম্পদ হচ্ছে জনসম্পদ। আর এ জনসম্পদকে আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলে, অদূর ভবিষ্যতে এটাই হবে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন