Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মার্কিন আদালতে জয়ের বিরুদ্ধে ৫শ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের মামলা খারিজ হওয়ায় নিউইয়র্কে শুকরানা দোয়া

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: April 21, 2018 | 9:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : মার্কিন আদালতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৫শ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের মামলা খারিজ হওয়ায় নিউইয়র্কে শুকরানা দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে বিবাদি করা সংগঠন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা গত ১৫ এপ্রিল ব্রঙ্কসের আল আকসা রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী। এসময় আব্দুর রহিম বাদশা, তোফায়েল আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ইমেজ তথা বঙ্গবন্ধু পরিবারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিপ্রায়ে জনৈক জ্যাকব মিল্টন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত এ মামলাটি দায়ের করেন। সকল অভিযোগ মিথ্যা প্রমানীত হওয়ায় মাননীয় আদালত মামলাটি খারিজ করে দেন। এতে সত্যের জয় হয়েছে। তারা মামলা পরিচালনাকারী আইনজীবীসহ মামলায় সহায়তাকারী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।


উল্লেখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে জ্যাকব মিল্টনের দায়ের করা মামলা নিউইয়র্কের ফেডারেল কোর্ট খারিজ করে দিয়েছেন। নিউইয়র্কের ফেডারেল কোর্টের মাননীয় জজ মার্গো কে ব্রুডি গত ৩০ মার্চ মামলাটি খারিজের আদেশ দেন।
২০১৬ সালের ১৫ আগস্ট নিউইয়র্কে বাংলাদেশী জ্যাকব মিল্টন সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৫০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণের এই মামলাটি দায়ের করেছিলেন ব্রুকলীনে অবস্থিত নিউইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে।
এই মামলায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখা এবং আওয়ামী লীগ ইউএসএকেও বিবাদি করা হয়েছিল। এজন্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাবেক সহ সভপতি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসত আলী এবং জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা পৃথক আইনজীবী নিয়োগ করেছিলেন মামলায় লড়ার জন্যে। তবে জয়ের নিয়োগকৃত নিউইয়র্ক সিটির প্রখ্যাত একটি ল’ ফার্মই পুরো মামলাটি পরিচালনা করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV