মার্কিন ক্রেডিট কার্ডে ঋণ ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন ক্রেডিট কার্ডে ঋণের পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। অনিয়ন্ত্রিত পুঁজিবাদ ও ভোক্তার সীমাহীন চাহিদার কারণে ক্রেডিট কার্ডে ঋণের এ অবস্থা দাড়িয়েছে। ওয়াশিংটন ভিত্তিক অনলাইন ওয়ালেটহাব ডটকম জানিয়েছে এই প্রথমবারের মত ক্রেডিট কার্ডে ঋণ নেওয়ার পরিমাণ এ অঙ্ক অতিক্রম করল। গত বছর ক্রেডিট কার্ডে মার্কিন ভোক্তাদের ঋণের পরিমাণ ছিল ৯২.২ বিলিয়ন ডলার। ২০০৭ সালের পর এটাই ছিল সর্বোচ্চ ক্রেডিট কার্ড ঋণের পরিমাণ। মার্কিন নাগরিকদের মাথাপিছু ক্রেডিট কার্ড মারফত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৬’শ ডলার। তবে এধরনের ঋণ বৃদ্ধি অর্থনীতিতে মার্কিন নাগরিকদের আস্থার বহিঃপ্রকাশ বলেই মনে করছেন বিশ্লেষকরা। ওয়ালেটহাব ডটকমের এক বিশ্লেষক বলেন, ঋণ নেওয়ার ক্ষেত্রে ভোক্তাদের আস্থা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে যা কখনো দেখা যায়নি।
এদিকে এবিসি নিউজ গো ডটকম বলছে, ২০০৮ সালে মন্দার পর মানুষ বাড়ি, গাড়ি, আসবাবপত্র ও অন্যান্য পণ্যের জন্যে সঞ্চয় করত। যা এখন ক্রেডিট কার্ডেই মিলছে। গত বছর শেষ তিন মাসেই ক্রেডিট কার্ডে ভোক্তারা ঋণ নেয় ৬৭.৬ বিলিয়ন ডলার। কারণ মানুষের যা আছে তারচেয়ে বেশি সে ঋণ নিচ্ছে। কিন্তু সে ঋণ পরিশোধ করছে না সময়মত।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!