Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের পদত্যাগ, নতুন দায়িত্বে জেনারেল কেইথ

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: February 14, 2017 | 6:08 AM

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনপদত্যাগ করেছেন। স্থানীয় সময় সোমবার আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে। এতে আরো বলা হয়, ফ্লিনের স্থানে ট্রাম্প প্রশাসনের এই দায়িত্ব গ্রহণ করবেন জেনারেল কেইথ কেলোগ। কেইথ বর্তমানে মার্কিন চিফ অব স্টাফ হিসেবে কর্মরত আছেন।

এর আগে মার্কিন বিচার বিভাগ জানায়, দায়িত্ব গ্রহণের আগেই ফ্লিন রাশিয়ান কূটনীতিকের সঙ্গে ফোনালাপ করেছেন এবং ওবামা প্রশাসনে রাশিয়ার বিরুদ্ধে জারি সকল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সাধারণ নাগরিকদের পররাষ্ট্র সংক্রান্ত বিষয় নিয়ে কোন রকম সংশ্লিষ্টতা নিষিদ্ধ।

ফ্লিন তার পদত্যাগপত্রে বলেন, ‘আমি অসতর্কতা বশত ভাইস-প্রেসিডেন্ট এবং অন্যদের রুশ কূটনীতিকের সঙ্গে ফোনালাপের বিষয়ে অসম্পূর্ণ তথ্য দিয়েছি। তাই আমি প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্টের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছি। তারা আমাকে ক্ষমা করেছেন। আমি আমার দেশ ও জাতির প্রতি সম্মান জানিয়ে পদত্যাগ করছি। আমি জানি ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেরা টিম। তারা দেশকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম।’

যুক্তরাষ্ট্রের ইতিহাসে শুধুমাত্র তিনিই খুব কম সময়ে নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ট্রাম্প ক্যাম্পেইনে ট্রাম্পের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা বিষয়ক নীতি’র পরামর্শদাতা ছিলেন মাইকেল ফ্লিন। সিএনএন ও দ্য হিল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV