মার্কিন টেলিকম কোম্পানি ভেরিজনের কাছে বিক্রি হয়ে গেল ইন্টারনেট কোম্পানি ইয়াহু
মার্কিন ইন্টারনেট কোম্পানি ইয়াহু বিক্রি হয়ে গেল মার্কিন টেলিকম কোম্পানি ভেরিজনের কাছে। এর জন্য ভেরিজনকে খরচ করতে হচ্ছে প্রায় ৫শ কোটি মার্কিন ডলার। গত বছর ভেরিজনের কিনে নেয়া আরেক মার্কিন অনলাইন কোম্পানি এওএল-এর সঙ্গে সমন্বিত করে দেয়া হবে ইয়াহুকে। ভেরিজন মোবাইলের এই যুগে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতেই কিনে নিয়েছে ইয়াহুকে। তবে ইয়াহু’র জন্য বিক্রি হয়ে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাতে পারেননি অনেক বিশ্লেষকই। বিবিসির খবরে বলা হয়, একটা সময় পর্যন্ত ইন্টারনেটের রাজ্যে রাজত্ব ছিল ইয়াহুর। ইয়াহু’র সার্চ ইঞ্জিন বা ইয়াহু’র ইমেইল সেবার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। পরবর্তী সময়ে গুগলের কাছে বাজার হারায় ইয়াহু। বেশ কয়েকবারই ব্যবসায়িক কৌশল বদলে ইয়াহু বাজার ধরার চেষ্টা করলেও তাতে খুব বেশি সফল হতে পারেনি তারা। এর আগে ২০০৮ সালে মাইক্রোসফটের পক্ষ থেকে ইয়াহুকে প্রস্তাব দেয়া হয়েছিল ৪ হাজার ৪শ কোটি মার্কিন ডলারের। তাতে নিজেদের বিক্রি করে দিতে তখন রাজি হয়নি ইয়াহু। একটা সময় তাদের সম্পদের মূল্যমান ১২ হাজার ৫শ কোটি ডলারেও পৌঁছায়। কিন্তু সেই জায়গা থেকে কেবল পতন হতে থাকে ইয়াহুর। চার বছর আগে ইয়াহু’র সিইও’র দায়িত্ব গ্রহণ করেন গুগল থেকে আসা নারী কর্মকর্তা মারিসা মেয়ার। তিনিও ইয়াহুকে সম্ভাবনায় জায়গায় পৌঁছে দিতে পারেননি। তবে মারিয়া বলেছেন, ‘ইয়াহু এমন একটি কোম্পানি যেটি বিশ্বকে বদলে দিয়েছে। ভেরিজন ও এওএল-এর সঙ্গে সমন্বিত হয়ে ইয়াহু বিশ্বকে বদলে দেয়ার সেই ধারা অব্যাহত রাখবে।’ এক ইমেইলে তিনি ইয়াহুতে ‘থেকে যাওয়ার পরিকল্পনা’ করছেন বলে জানান ইয়াহু’র কর্মীদের। তিনি লিখেছেন, ‘আমি ইয়াহুকে ভালোবাসি এবং আপনাদের সবার প্রতি আমার বিশ্বাস রয়েছে। ইয়াহুকে নতুন একটি অধ্যায়ে দেখা আমার জন্য গুরুত্বপূর্ণ।’ এদিকে এওএল-এর প্রধান নির্বাহী টিম আর্মস্ট্রং বলেছেন, নতুন এই চুক্তি ইয়াহুর সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়ার জন্যই নেয়া হয়েছে এবং ইয়াহুকে মোবাইল মিডিয়ার গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে যাওয়া হবে। এই চুক্তির পর এখন ইয়াহু ও এওএল মিলিয়ে ২৫টিরও বেশি ব্র্যান্ড থাকবে ভেরিজনের দখলে। এর মধ্যে ইয়াহু মেইল, ফ্লিকার, টাম্বলার থেকে শুরু করে টেকক্রাঞ্চ বা হাফিংটন পোস্টের মতো সব ব্র্যান্ড রয়েছে। কেবল ইয়াহু হিসেবে ব্যবসায়িক ক্ষেত্রে শীর্ষে না উঠতে পারলেও ভেরিজনের অধীনে সেটা সম্ভব হবে বলে আশাবাদ জানানো হয়েছে ভেরিজনের পক্ষ থেকে। উল্লেখ্য, ইয়াহুকে কিনতে ভেরিজন ৫শ কোটি ডলার খরচ করলেও এর মধ্যে চীনের আলিবাবায় থাকা ইয়াহুর বিশাল সম্পদ অন্তর্ভুক্ত নয়।মানবজমিন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ