মার্কিন নাগরিকদের ফের ভ্রমণ সতর্কতা বাংলাদেশে
মার্কিন নাগরিকদের জন্য ফের ভ্রমণ সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের তরফে বলা হয়েছে, তাদের কাছে নিশ্চিত খবর রয়েছে, এখানে বিদেশিদের ওপর আরও হামলা হতে পারে। ‘ম্যাসেজ ফর ইউএস সিটিজেন, ট্রাভেল এলার্ট ফর বাংলাদেশ’ শীর্ষক গতকাল জারি করা ওই বার্তার শুরুতে বলা হয়, বাংলাদেশে চলমান বিভিন্ন চরমপন্থি আক্রমণের বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের নাগরিকদের সতর্ক করছে। গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশে দুজন বিদেশি নাগরিককে গুলি করে হত্যাসহ ধর্মীয় সমপ্রদায় ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর বোমা ও উগ্রপন্থিদের আক্রমণের ঘটনা ঘটেছে। ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভেন্ট- আইএস প্রকাশ্য ঘোষণা দিয়ে অনেক ঘটনার দায় স্বীকার করেছে। একই সঙ্গে ভারতীয় উপমহাদেশে আল কায়দার প্রতিনিধিত্বের দাবিদার কয়েকটি গোষ্ঠীও মার্কিন এক ব্লগার খুনসহ দেশের লেখক, প্রকাশক ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও হুমকির দায় স্বীকার করেছে। ভ্রমণ সতর্কবার্তায়- বাংলাদেশ সরকারের উদ্যোগের বিষয়গুলোও তুলে ধরা হয়েছে। বলা হয়, চরমপন্থিদের ধরতে ও নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নিয়েছে সরকার। প্রতিবছর হাজার হাজার মার্কিন নাগরিক কোনো দুর্ঘটনা ছাড়াই বাংলাদেশ সফর করছেন। এরপরও মার্কিন নাগরিকদের উচিত পূর্ব সতর্কতা গ্রহণ করা, সতর্ক থাকা ও স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা। ভ্রমণ সতর্কবার্তায়, মার্কিন কর্মকর্তা ও তাদের পরিবার এবং মার্কিন নাগরিকদের সর্বাবস্থায় সতর্কতা গ্রহণের আগের পরামর্শ বহাল রাখা হয়েছে। গত ১০ই নভেম্বরের পর বৃহস্পতিবার জারি করা নতুন বার্তায় ব্যাপক জনসমাগমের স্থানে যাওয়া, পায়ে হাঁটা, বাইসাইকেল, মোটর সাইক্ল রিকশা এবং খোলা যে কোনো পাবলিক বাহনে চড়তে বারণ করা হয়েছে। একই সঙ্গে যে কোনো বড় জমায়েত, সেটি হোক আন্তর্জাতিক কোনো হোটেলে আয়োজিত অনুষ্ঠান তা-ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও নাগরিকদের এড়িয়ে চলতে বলা হয়েছে। সতর্কবার্তাটি আগামী পহেলা মে পর্যন্ত বহাল থাকবে বলে উল্লেখ রয়েছে। মানবজমিন
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া