Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

মার্কিন নারী সাংবাদিক কুষ্টিয়ায় হয়রানির শিকার, হোটেল মালিক গ্রেফতার, দুই দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: March 14, 2017 | 10:16 AM

আমেরিকার নারী সাংবাদিক এ্যালিসন জয়েসকে উত্যক্ত ও হেনস্থা করার অভিযোগে কুষ্টিয়ার  আবাসিক হোটেল ‘খেয়া’র মালিক বিশ্বনাথ সাহা বিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 

বাল্য বিবাহ নিয়ে কুষ্টিয়ায় কাজ করতে এসে আমেরিকান ফ্রিল্যান্স ফটো সাংবাদিক এ্যালিসন জয়েস গেলো ৬ মার্চ রাতে কুষ্টিয়ার ‘খেয়া’ আবাসিক হোটেলে উঠেন। গভীর রাতে মদ্যপ অবস্থায় হোটেল মালিক বিশ্বনাথ এ্যালিসন জয়েস’র রুমের দরজা খোলার জন্য ধাক্কাধাক্কি করেন।

পরে কুষ্টিয়ার সাংবাদিক খবর পেয়ে এ্যালিসনকে উদ্ধার করেন। পরদিন এ্যালিসন বিষয়টি ফেইসবুকে লিখেন। এ নিয়ে কুষ্টিয়ায় তোলপাড় শুরু হয়। পরে এ্যালিসনের পক্ষ থেকে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে একটি লিখিত অভিযোগ করা হয়।

মধ্যরাতে মাতাল অবস্থায় মার্কিন নারী সাংবাদিক এ্যালিসন জয়েসের কক্ষে ঢোকার চেষ্টাকারী হোটেল মালিক বিশ্বনাথ সাহা বিশুকে দুইদিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া সদর আমলী আদালতের বিজ্ঞ বিচারক এফ এম মেজবাউল হক’র কাছে রিমান্ডের আবেদন করেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন চৌধুরী।

কুষ্টিয়া কোর্ট পরিদর্শক মো. রতন শেখ জানান, বিদেশী সাংবাদিক উত্যক্তের ঘটনায় আটক হোটেল মালিক বিশ^নাথ সাহা বিশুকে দুইদিনের রিমান্ড চেয়েছে পুলিশ। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন চৌধুরী আবেদনটি জমা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে আবেদন হাতে পাওয়ায় শুনানী করা যায়নি। আদালতের বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এফ এম মেজবাউল হক’র সাথে আলোচনা করে শুনানীর তারিখ নির্ধারণ করা হবে বলে জানান কোর্ট পরিদর্শক।

গত ৬ মার্চ রাতযাপনকালে আবাসিক হোটেলে মার্কিন নারী সাংবাদিক এ্যালিসন জয়েস উত্যক্তের শিকার হয়। রাত একটার দিকে ওই বিদেশী সাংবাদিকের রুমে মদ্যপ অবস্থায় হোটেল মালিক বিশ্বনাথ সাহা বিশু প্রবেশের চেষ্টা করেন। প্রায় ৩০ মিনিট ধরে তিনি দরজা ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে হোটেলে থাকা অরেকটি চাবি দিয়ে গেট খোলার চেষ্টা করেন তিনি। এঘটনায় ১২ মার্চ কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন এ্যালিসন জয়েস। একই দিন তিনি সাধারণ ডায়েরি করেন কুষ্টিয়া সদর মডেল থানায়। অভিযোগ ও সাধারণ ডায়েরির ভিত্তিতে বিষয়টি তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে কুষ্টিয়া সদর আদালতে আবেদন করেন। আদালতে বিচারক এফ এম মেজবাউল হক তদন্ত করার অনুমতি প্রদান করেন। পরে পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে সোমবার দুপুরে নিজ বাড়ি থেকে এ্যালিসন জয়েসকে উত্যক্তকারী খেয়া হোটেল মালিক বিশ্বনাথ সাহা বিশুকে গ্রেফতার করে। ওই দিন বিকালে হোটেল মালিক বিশুকে ৫৪ ধারায় সদর আমলী আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV