Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

মার্কিন নিরাপত্তা বাহিনীর হেফাজতে আরো এক শরণার্থী শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: December 26, 2018 | 2:03 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন নিরাপত্তা বাহিনীর হেফাজতে আরো এক অভিবাসনপ্রত্যাশী শিশুর মৃত্যু হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রম করার পর আটকাবস্থায় এ মাসেই গুয়াতেমালার দ্বিতীয় শিশু মৃত্যুর ঘটনা বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ইতোমধ্যেই গুয়াতেমালার একটি মেয়ে শিশু মৃত্যুর ঘটনা স্বাধীন তদন্ত কমিটির মাধ্যমে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিবিসি

আট বছর বয়সী ছেলে শিশু ফেলিপ এনিজো গোমেজ মার্কিন সীমান্ত অতিক্রম করার পর নিরাপত্তা বাহিনীর কাছে আটক হয়। স্থানীয় সময় ২৫ ডিসেম্বর মধ্যরাতেই শিশুটি মারা যায় বলে জানিয়েছে মার্কিন কাস্টমস এবং সীমান্ত নিরাপত্তা বিভাগ। 

শিশুটি বেশ কয়েকদিন ধরে জ্বর ও ঠান্ডাজনিত অসুস্থতায় ভোগায় তার বাবাসহ তাকে মেক্সিকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সোমবার বিকেলে হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার পর মার্কিন নিরাপত্তা বাহিনীর কাছে আটক হয় এবং পরে শিশুটি পুনরায় অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে শুরু করলে আবারো তাকে হাসপাতালে নেয়া হয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে সাত বছর বয়সী মেয়ে শিশু জ্যাকলাইন কালকে মার্কিন নিরাপত্তা বাহিনী আটক করার কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যুবরণ করে। সেই মেয়েটিও গুয়াতেমালা থেকে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত অতিক্রম করে অভিবাসনের প্রত্যাশায় মার্কিন ভূখ-ে প্রবেশ করেছিলো।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV