Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকা যাচ্ছেন

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: August 23, 2016 | 6:15 PM

এক ঝটিকা সফরে ঢাকা যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আগামী ২৯শে আগস্ট কয়েক ঘণ্টার জন্য তার সফরটি হবে। কূটনৈতিক চ্যানেলে গুরুত্বপূর্ণ ওই সফরের সূচি চূড়ান্ত করার কাজ চলছে। তবে এখনও ঢাকা কিংবা ওয়াশিংটন- কারও তরফেই সফরটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। ‘সফরটি হচ্ছে’ কূটনৈতিক সূত্রগুলো এমনটা জোর দিয়েই বলেছে। তারা এ-ও বলেছেন, বড় ধরনের কোনো ঘটনা বা দুর্ঘটনা না ঘটলে প্রস্তাবিত তারিখেই সফরটি হবে।

সূত্র মতে, ২৯শে আগস্ট সকালে ইউএস এয়ারফোর্সের বিমানে বাংলাদেশে পৌঁছাবেন জন কেরি। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সন্ধ্যা অবধি বাংলাদেশে থাকবেন কেরি। এরপর দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন। সেখানে পরদিন ৩০শে আগস্ট ‘ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক অ্যান্ড কমার্শিয়াল ডায়ালগ’-এ মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জন কেরি।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতবছর ওয়াশিংটন সফর করেন। সেই সময়ে জন কেরিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। হোয়াইট হাউজ আয়োজিত জঙ্গিবাদ বিরোধী সম্মেলনের সাইড লাইনে মাহমুদ আলী ও কেরির মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকটি হয়েছিল। সেখানে মাহমুদ আলীর আমন্ত্রণ গ্রহণ করে জন কেরি বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেছিলেন। ওয়াশিংটন থেকে ঢাকায় ফিরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার মার্কিন কাউন্টার পার্টের বাংলাদেশ সফরের ঘোষণা দিয়েছিলেন। জানিয়েছিলেন- ২০১৫ সালে কেরির বাংলাদেশ সফরে সম্ভাবনার কথা। কিন্তু শেষ পর্যন্ত সেই সময়ে সফরটি হয়নি। নতুন বছরে ঢাকায় মার্কিন মিশনের কর্মকর্তা জুলহাজ মান্নান হত্যা এবং গুলশানের কূটনৈতিক জোনের হলি আর্টিজান রেস্তরাঁয় জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জন কেরি টেলিফোনে কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে  বাংলাদেশকে সন্ত্রাস ও সহিংস-চরমপন্থা দমনে যে কোনো ধরনের সহায়তার প্রস্তাব করেন তিনি। ওই প্রস্তাব নিয়ে আলোচনায় মার্কিন স্টেট ডেপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সামপ্রতিক সময়ে একাধিকবার বাংলাদেশ সফর করেছেন। ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটসহ দেশটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সঙ্গে সহায়তার ওই ‘প্যাকেজ প্রস্তাব’ নিয়ে এখনও আলোচনা চলছে। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ