মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পদে সিটেন প্যানেলের অনুমোদন পেলেন রেক্স টিলারসন
সিনেট পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির অনুমোদন পেয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পদে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পছন্দ রেক্স টিলারসন। এক্সন মোবিল কর্পের সাবেক চেয়ারমেন রেক্স টিলারসন মাত্র ১ ভোটের ব্যবধানে অনুমোদন পান। সিনেটের ওই কমিটি ১১-১০ ভোটে টিলারসনকে পররাষ্ট্রমন্ত্রী পদের জন্য অনুমোদন দেয়। কমিটির রিপাবলিকান সকল সদস্য তার পক্ষে ভোট দেন। আর বিপক্ষে ভোট দেন কমিটির সকল ডেমোক্রেট সদস্য। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, আগামী সপ্তাহ নাগাদ পুরো সিনেটের তরফে অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে টিলারসনের। প্রসঙ্গত, ১০০ সদস্যের সিনেটে ৫২টি আসনই রিপাবলিকানদের দখলে।
সিনেট পররাষ্ট্র বিষয়ক কমিটির অনুমোদন শুনানিতে টিলারসনকে আক্রমনাত্মক সব প্রশ্ন ছুড়ে দেন কমিটির রিপাবলিকান সদস্য মার্কো রুবিও। এতে করে অনেকে মনে করেছিলেন রুবিও হয়তো তার পক্ষে ভোট দেবেন না। শেষমেস অবশ্য তাকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নেন রুবিও।
কমিটির ডেমোক্রেট সদস্যরা বলেছেন, টিলারসন রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারেন এ শঙ্কায় তার বিরুদ্ধে ভোট দিয়েছেন তারা। রাশিয়ায় বেশ কয়েক বছর ব্যবসা করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে টিলারসনের। কমিটির শীর্ষ ডেমোক্রেট বেন কারডিন বলেছেন, ‘আমাদের দেশের পরিচয় বহনে ও বিশ্বে নেতৃত্ব্স্থানীয় ভূমিকা পালনে ২’শতাধিক বছর ধরে আমাদের যে মূল্যবোধ ও আদর্শ রয়েছে তা জোরালোভাবে প্রচার করতে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার সক্ষমতাকে খর্ব করতে পারে টিলারসনের ব্যবসায়ী পরিচিতি এবং শুনানীতে দেয়া তার জবাব।’
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল