Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ম্যাটিসের পদত্যাগ

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: December 21, 2018 | 6:47 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেনারেল জিম ম্যাটিস পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জেনারেল জিম ম্যাটিস আগামী ফেব্রুয়ারির শেষ নাগাদ সম্মানের সহিত অবসরে যাচ্ছেন। বুধবার সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারে ট্রাম্পের নির্দেশ দেয়ার পরই ম্যাটিসের সরে যাওয়ার বিষয়টি সামনে এলো। এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে তার মতভেদ বেশ কয়েক দিনের। বিবিসি

বৃহস্পতিবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম টুইট বার্তায় জানান, ‘জেনারেল ম্যাটিসকে ধন্যবাদ। সামরিক বিভিন্ন বিষয়ে মার্কিন মিত্রসহ অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। মার্কিন প্রশাসনে তার গুরুত্বপূর্ণ অনেক অবদান রয়েছে।’

ট্রাম্প ম্যাটিসের পদত্যাগে বিষয়টি জানালেও নতুন প্রতিরক্ষামন্ত্রী কে হচ্ছেন তা স্পষ্ট করেননি।

ট্রাম্পের উদ্দেশ্যে লেখা পদত্যাগ পত্রে ম্যাটিস কিভাবে মার্কিন মিত্রদের সঙ্গে সম্মানের সহিত আচরণ করা যায় এবং তাদের স্বার্থ রক্ষায় নিরাপত্তা সহায়তায় কিভাবে সামরিক পদক্ষেপ নিতে হয় সে বিষয়টি ব্যাখ্যা করেছেন। মার্কিন প্রেসিডেন্টের প্রতিরক্ষা কৌশলের মধ্যে সাধারণ নীতির অন্তর্ভুক্তি নেই। তাই তার সঙ্গে সহমত পোষণ করা সম্ভব হচ্ছে না।

ম্যাটিস তার পদত্যাগ পত্রে লেখেন, ‘ট্রাম্পের মতের সঙ্গে যার মিল হবে তাকে তিনি প্রতিরক্ষামন্ত্রী করতে পারেন এ অধিকার তার রয়েছে, তাই আমি আমার পদটি থেকে সরে যাচ্ছি’।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV