Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্টের সম্মানসূচক পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি সাঈফ

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: February 23, 2016 | 3:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক :মার্কিন প্রেসিডেন্টের সম্মানসূচক পুরস্কার পাচ্ছেন বাংলাদেশী তরুণ কম্পিউটার সায়েন্টিস্ট সাঈফ সালাহউদ্দিন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির এসোসিয়েট প্রফেসর। তরুণ বিজ্ঞানীদের বিশেষ করে যাদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে সেসব মেধাবীদের প্রতি বছর প্রেসিডেন্টের পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হয়। প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউজে সাঈফ সালাহউদ্দিনের হাতে এ পুরস্কার তুলে দেবেন। তবে পুরস্কার প্রদানের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এ বছর ১০৫ জনকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। এর মধ্যে সাঈফ সালাহউদ্দিন একমাত্র বাংলাদেশী।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট থেকে মাস্টার্স শেষ করে ২০০৩ সালে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে আসেন সাঈফ। ইন্ডিয়ানার পার্ডো ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি নেন তিনি। পরে ২০০৮ সালে তিনি এসোসিয়েট প্রফেসর হিসেবে যোগ দেন বার্কলি ইউনির্ভাসিটি অব ক্যালিফোর্নিয়ায়।
সাঈফের গ্রামের বাড়ি বাংলাদেশের শরীয়তপুরে। তার বামা-মা ও একমাত্র বোন থাকেন ঢাকায়। স্ত্রী তানভীন জামান বার্কলি থেকে মাস্টার্স করেছেন। তাদের দুই ছেলে।
কম্পিউটারের জন্য লো এনার্জির মাইক্রো প্রসেসের তৈরির কাজে বিশেষ অবদানের জন্য সাঈফ সালাহউদ্দিন এই ‘প্রেসিডেন্সিয়াল আরলি ক্যারিয়ার এওয়ার্ড ফর সায়েন্টিস্ট এন্ড ইঞ্জিনিয়ার্স-পিকেইস (পিইসিএএসএ)’ এওয়ার্ডে ভূষিত হচ্ছেন। ১৯৯৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এ পুরস্কার প্রবর্তন করেন।
সাঈফ সালাহউদ্দিন আজকালকে বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই সম্মানজনক পুরস্কার পেয়ে তিনি আনন্দিত। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV