Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া ভ্রমণ নিষেধজ্ঞায় আদালতের স্থগিতাদেশ : এটা হাস্যকর এবং এই আদেশ উল্টে যাবে -ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: February 4, 2017 | 10:21 AM

মুসলিম প্রধান সাতটি দেশের নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধের জন্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সাময়িকভাবে তা আটকে দিয়েছেন সিয়াটলের আদালতের এক বিচারক।

বার্তা সংস্থা এএফপি জানায়, দেশব্যাপী ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্বাহী আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো চ্যালেঞ্জ করছে না বলে সরকারি আইনজীবীরা অভিযোগ করার পর শুক্রবার বিচারক জেমস রবার্ট এ আদেশ দেন।

বিচার বিভাগ এখন রুলিংয়ের ওপর জরুরি স্থিতাবস্থা দাখিলের পরিকল্পনা করছে। হোয়াইট হাউস এক বিবৃতিতে ট্রাম্পের আদেশকে ‘আইনসম্মত ও যথার্থ’ বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়, দেশের সুরক্ষায় প্রেসিডেন্ট এ আদেশ দিয়েছেন এবং আমেরিকার মানুষকে রক্ষায় তার সাংবিধানিক কর্তৃত্ব ও দায়বদ্ধতা রয়েছে।
মুসলিম প্রধান সাত দেশের নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার প্রতিবাদে গত সপ্তাহে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ট্রাম্প নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর এসব দেশের নাগরিকদের দেয়া ৬০ হাজার ভিসা বাতিল করা হয়েছে।

ট্রাম্পের নির্বাহী আদেশে সব ধরণের শরণার্থীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ১২০ দিন এবং ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের ৯০ দিন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সিরিয়ায় নাগরিকদের অনির্দিষ্ট কালের জন্য যুক্তরাষ্ট্রে ঢোকা নিষিদ্ধ করেছেন ট্রাম্প।

ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে ওয়াশিংটন রাজ্য প্রথমে মামলা করে। পরে মিনেসোটা রাজ্য তাদের সাথে যোগ দেয়। ওয়াশিংটন রাজ্যের অ্যাটর্নি জেনারেল বব ফার্গুসন বলেছেন, ওই আদেশটি অবৈধ ও অসাংবিধানিক, কারণ মানুষের ধর্মকে কেন্দ্র করে এটি বিভেদ তৈরি করছে।

ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে মামলা চললেও সিয়াটল আদালত প্রথমবারের মতো সারা দেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা আটকে দিলো।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিতের আদেশ দেওয়া বিচারককে ‘তথাকথিত’ বিচারক বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার আদালত ওই স্থগিতাদেশ দেওয়ার পর এই প্রতিক্রিয়া জানান তিনি। একই সঙ্গে তিনি এই স্থগিতাদেশের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। আদালতের এই আদেশের প্রতিক্রিয়ায় টুইটারে নিজের ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প লেখেন, ‘এটা তথাকথিত একজন বিচারপতির মতামত…এটা হাস্যকর এবং এই আদেশ উল্টে যাবে।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV