মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : ফিলাডেলফিয়ায় ডেমোক্রেট পার্টির জাতীয় সম্মেলনে শতাধিক বাংলাদেশী-আমেরিকানসহ ৪ হাজার ৭ শত ৬৯ জন ডেলিগেট অংশ নেবেন
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় আগামী সোমবার ২৫ জুলাই শুরু হচ্ছে ডেমোক্রেট পার্টির জাতীয় সম্মেলন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে এ সম্মেলনে সূচনা বক্তব্যে দেবেন ফাস্টলেডি মিশেল ওবামা। শতাধিক বাংলাদেশী-আমেরিকান ডেলিগেট ডেমোক্রেট পার্টির এ সম্মেলনে অংশ নিচ্ছেন।
জাতীয় এ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, চেলসী ক্লিন্টন এবং দলীয় বাছাই পর্বে হিলারি ক্লিন্টনের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী সিনেটর বার্নি স্যান্ডার্সও রয়েছেন।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ‘হিলারি-কেইন’ জুটির এবারের শ্লোগান ‘একতাই শক্তি’ বা (স্ট্রংগার টুগেদার)। ফিলাডেলফিয়ার ওয়েলস ফারগো সেন্টারে এ সম্মেলনে ৪ হাজার ৭ শত ৬৯ জন ডেলিগেট অংশ নেবেন। প্রেসিডেন্ট প্রার্থীর জন্য হিলারি ক্লিন্টনকে কমপক্ষে ২ হাজার ৩ শত ৮৩ জন ডেলিগেটের ভোট পেতে হবে। যদিও এর চেয়ে অনেক বেশী ডেলিগেট ও পপুলার ভোট তিনি পেয়েছেন দলীয় প্রাইমারি নির্বাচনে। শুধু এ সম্মেলন থেকে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হবে। বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিত্বকারী শতাধিক বক্তা এ সম্মেলনে বক্তব্য দেওয়ায় কথা রয়েছে।
গত শুক্রবার হিলারি তার রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করেছেন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেটর টিম কেইনকে। সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি সংক্ষিপ্ত আকারে তার কর্মসূচি উপস্থাপন করবেন। সমাপনী অধিবেশনে নিজের কর্মসূচির আলোকে বক্তব্য দেবেন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন।
এদিকে ডেমোক্রেট পার্টির জাতীয় এ সম্মেলনে শতাধিক বাংলাদেশী-আমেরিকান ডেলিগেট অংশ নিচ্ছেন। প্রাপ্ত খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ১০১ জন বাংলাদেশী ডেলিগেট যাচ্ছেন ফিলাডেলফিয়ার ডেমোক্রেট পার্টির জাতীয় এ সম্মেলনে। এদের মধ্যে রয়েছেন হোস্ট সিটি ফিলাডেলফিয়ার ডেপুটি মেয়র এবং প্রেসিডেন্ট ওবামার এশিয়ান-আমেরিকান বিষয়ক উপদেষ্টা ড. নীনা আহমেদ।
উল্লেখ্য, ফিলাডেলফিয়ায় এর আগে ১৯৩৬ এবং ১৯৪৮ সালে দুটি সম্মেলন হয়েছে। ১৮৩২ সাল থেকে ৪ বছর অন্তর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনকে আরো জাকজমকপূর্ণ করার সবাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া