মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : হিলারির মনোনয়ন গ্রহণ
ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করলেন হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বৃহৎ কোন দলের প্রার্থী হলেন নারী। ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে মনোনয়ন গ্রহণের বক্তৃতায় আবেগে ¯পন্দিত হিলারি বলেন, ‘ছাদ যখন নেই, আকাশই হলো সীমানা’। তবে জাতিকে সতর্কও করে দেন তিনি। বলেন, অর্থনৈতিক যন্ত্রণা, সহিংসতা ও সন্ত্রাসবাদের বিয়োগান্তক মুহূর্তে আছে দেশ। সাবেক ফার্স্ট লেডি, সিনেটর ও পররাষ্ট্রমন্ত্রী তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রা¤পকেও আক্রমণ করেন। তাকে চিত্রিত করেন এমন লোক হিসেবে, যে শ্রমিকদের ঠকিয়ে ধনী হয়েছে, ভয় ছড়িয়ে বেড়ায় এবং কমান্ডার ইন চীফ হওয়ার মতো ঠান্ডা মেজাজ যার নেই। ট্রা¤প স¤পর্কে তিনি ভোটারদের বলেন, ‘তিনি আমাদের বিভক্ত করতে চান Ñ পুরো দুনিয়া থেকে এবং পর¯পরের কাছ থেকে।’
সিএনএন’র খবরে বলা হয়, বক্তৃতা শেষে হতাশ বার্নি স্যান্ডার্স সমর্থকদের কাছেও ছুটে যান তিনি। প্রতিদ্বন্দ্বীতায় ঠাসা দুই প্রার্থীর প্রাইমারির গভীর ক্ষত উপশমের চেষ্টা চালান তিনি। দর্শকসারি থেকে তখন দেখছিলেন স্যান্ডার্স। ক্লিনটন স্যান্ডার্সের সমর্থকদের বলেন, ‘আমি আপনাদের শুনেছি। আপনারা যা নিয়ে লড়ছেন, তা আমাদেরও লড়াই।’
বক্তৃতার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। টুইটারে তিনি বলেন, ‘দারুণ ভাষণ। তিনি পরীক্ষিত। কখনই পালান না। এ কারণে হিলারির হওয়া উচিত আমাদের পরবর্তী প্রেসিডেন্ট। (আমার এই টুইটার অ্যাকাউন্টটাও সে পাবে।)’
তবে প্রতিদ্বন্দ্বী ট্রা¤প এক টুইটে বলেন, হিলারির ভাষণে মৌলবাদি ইসলামের হুমকি নিয়ে কিছু ছিল না। এ কারণে তিনি দেশকে নেতৃত্ব দিতে অক্ষম।
দর্শকসারিতে তখন আনন্দের অশ্রু হিলারির সমর্থকদের মাঝে। ১৬ বছর বয়সী ভিক্টোরিয়া সানচেজ বলেন, আমি যা চিন্তা করতে পারতাম, এটি তার চেয়েও বেশি কিছু। আমি জানি আমি এই মাত্র ইতিহাস গড়তে দেখলাম। আমি তার পদচিহ্ন অনুসরণ করতে পারবো। এটা আমার পুরো জীবন পালটে দিয়েছে।মানবজমিন
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








