Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থনে কাজ করার ঘোষণা যুক্তরাষ্ট্র বিএনপি ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: August 1, 2016 | 12:08 PM

DSCN6483ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশে জঙ্গি দমনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডাকা জাতীয় ঐক্য গঠনে সরকার আন্তরিক নয় বলেই শর্ত জুড়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতারা। স্থানীয় সময় রোববার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটস ‘কাবাব কিং’ রেষ্টুরেন্টে যুক্তরাষ্ট্র বিএনপি ও তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটি ইউএসএ আয়োজিত এক সভায় বিএনপি নেতারা এ মন্তব্য করেন। সভায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থনে কাজ করারও ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র বিএনপি। মুদ্রাপাচার মামলায় হাই কোর্টে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেয়া সাজার প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের মামলা প্রত্যাহারেরও দাবি জানান।
যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপারসন আকতার হোসেন বাদলের সভাপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা জিল্লুর রহমান জিল্লু, শরাফত হোসেন বাবু, জসীম উদ্দিন ভূইয়া, মোহাম্মদ বশীর, মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, হাবিবুর রহমান সেলিম রেজা, জাকির এইচ চৌধুরী, আবু সাঈদ আহমেদ, এম এ বাসিত, জসীম উদ্দিন, সাঈদুর রহমান, মোয়াজ্জেম হোসেন, আনিসুর রহমান, শহীদুল্লাহ পাটোয়ারী, নীরা রব্বানী, সাইফুল, হারুন, মোস্তাক আহমেদ, জীবন শফিক, হুমায়ূন কবীর প্রমুখ। সভার শুরুতে খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত হয়।
সভায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থনে কাজ করার ঘোষণা দেন যুক্তরাষ্ট্র বিএনপি ও তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন আকতার হোসেন বাদল। তিনি বলেন, আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে অভিবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হিলারি ক্লিনটনকেই বিজয়ী করতে হবে। বিশেষ করে হিলারিকে বিজয়ী করার মধ্য দিয়েই মুসলমান অভিবাসীদের অধিকার ও মর্যাদাকে সুসংহত রাখা সম্ভব হবে। সভায় ডেমক্রেটিক পার্টির সংগঠক আকতার হোসেন বাদল হিলারির নির্বাচনী তহবিলে অর্থ দিতে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীদের আহ্বান জানান।
সভায় তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, তারেক রহমান বাংলাদেশের ১৬ কোটি মানুষের নেতা। তাকে মামলা, জেল জুলুমের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। কোন যড়যন্ত্রই তারেক রহমানকে বাংলাদেশের নেতৃত্ব থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। অচিরেই তারেক রহমান নির্দোষ প্রমাণিত হয়ে বীরের বেশে দেশে গিয়ে দেশের হাল ধরবেন। তারেক রহমানের নেতৃত্বেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রে ‘অবাঞ্ছিত’ ঘোষিত কেন্দ্রীয় নেতা সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বিএনপির বিরুদ্ধে ষঢ়যন্ত্রে লিপ্ত। মিলনের অশুভ ততপরতা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় বক্তারা বলেন, জঙ্গি দমনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডাকা জাতীয় ঐক্য গঠনে সরকার আন্তরিক নয় বলেই শর্তযুক্ত করছে। বক্তারা বলেন, দেশের এ সংকট নিরসনে এখনও সময় আছে। দেশের প্রধান দুই রাজনৈতিক দল আলোচনা করে জাতীয় ঐক্য গড়ে তুলতে পারে। দেশের সংকট নিরসনে সংলাপের কোনো বিকল্প নেই। তারা অভিযোগ করে বলেন, সরকার জঙ্গি দমনের নাম করে জনগণের চোখে ধুলো দিতে নামমাত্র কর্মসূচি দিচ্ছে। বিরোধী দলকে নির্মূল করার লক্ষে বিভিন্ন নীলনকশা ও নানা ইস্যু তৈরি করছে বলেও মন্তব্য করেন তারা।
বক্তারা বলেন, ১৮ দলীয় জোটের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আজ বাংলাদেশের গণ দাবিতে পরিণত হয়েছে। জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের গণদাবী মেনে নিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহবান জানান তারা। বক্তারা শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত প্রবাস থেকে আন্দোলন চালিয়ে যাবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পর্যায়ক্রমে জাতি সংঘের সামনে এবং ওয়াশিংটনেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে সমাবেশ থেকে বলা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV