মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : জরিপে ট্রাম্পের চেয়ে শতকরা ১০ ভাগ সমর্থন বেশি হিলারির
জরিপে এগিয়ে গেলেন হিলারি ক্লিনটন। ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তিনি ১০ পয়েন্টে এগিয়ে আছেন। ‘সিএনএন পোল অব পোলস’ জরিপে এমনটা বলা হয়েছে। সিএনএন পোলিং পরিচালক জেনিফার আগিয়েস্তার লেখা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, ডেমোক্রেট ও রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন পরবর্তী জরিপের ফল আসা শুরু হয়েছে। তাতে দেখা যাচ্ছে এগিয়ে আছেন হিলারি। জুলাই মাসের শেষের দিকে দু’দলের জাতীয় সম্মেলন শেষে চালানো হয় ৬টি বড় ধরনের জরিপ। সে সব জরিপের ফল সমন্বয় করে সিএনএন ওই রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, গড়ে হিলারিকে সমর্থন করেছেন শতকরা ৪৯ ভাগ মার্কিনি। ট্রাম্পকে সমর্থন করেছেন শতকরা ৩৯ ভাগ। এক্ষেত্রে যখন তৃতীয় পক্ষের প্রার্থী গ্যারি জনসন ও জিল স্টেইনকে এ জরিপে ধরা হলো তখনও হিলারি-ট্রাম্পের ভোটের ব্যবধান একই দাঁড়ায়। এ সময় হিলারির সমর্থন শতকরা ৪৫ ভাগ। ট্রাম্পের সমর্থন শতকরা ৩৫ ভাগ। অর্থাৎ এক্ষেত্রেও হিলারি এগিয়ে শতকরা ১০ ভাগ সমর্থনে। গ্যারি জনসনকে সমর্থন করেছেন জরিপে অংশ নেয়া শতকরা ৯ ভাগ মানুষ। সেইটনকে সমর্থন দিয়েছেন শতকরা ৫ ভাগ। সিএনএন পোল অব পোলস জরিপ পরিচালনা করে ২৯শে জুলাই থেকে ৪ঠা আগস্টের মধ্যে। সরাসরি টেলিফোনে এসব জরিপ পরিচালনা করা হয়। এতে যুক্তরাষ্ট্রের নিবন্ধিত ভোটাররা অংশ নেন। এ সময়ে পরিচালিত ৬টি জরিপ হলো সিএনএন/ওআরসি পোল, সিবিএস নিউজ পোল, ফক্স নিউজ পোল, এনবিসি নিউজ/ওয়াল স্ট্রিট জার্নাল পোল, মারিস্ট/ম্যাকক্লাটচি পোল ও এবিসি নিউজ/ওয়াশিংটন পোস্ট পোল। মানবজমিন
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া