Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের অন্যতম প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় জোয়ার

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: October 16, 2015 | 6:46 PM

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের অন্যতম প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণার পালে নতুন করে গতি সঞ্চার হয়েছে। ডেমোক্রেটিক প্রাইমারি বিতর্কে অসাধারণ নৈপুণ্যের পর মার্কিনিদের উচ্ছ্বসিত সমর্থন উপভোগ করছেন হিলারি। ইতিমধ্যে তার প্রচারণার তহবিলে ৩ কোটি ৩০ লাখ ডলার অনুদান এসেছে। যা অন্য কোন প্রার্থীর চেয়ে বেশি। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, ঐতিহাসিক থার্ড কোয়ার্টারে হিলারি ২ কোটি ৮০ লাখ ডলারের বেশি তহবিল গঠনে সক্ষম হয়েছেন। এ পর্যন্ত আনুমানিক ৪ লাখ দাতা মোট ৬ লাখের বেশি বার অনুদান দিয়েছেন। প্রথমবারের মতো কোন প্রেসিডেন্ট প্রার্থীর জন্য থার্ড কোয়ার্টারে এটাই সবথেকে বেশি অনুদানের নজির। ৫০ লাখ ডলার অনুদান এসেছে ২০০ ডলার বা তার থেকে কম অনুদান থেকে। আর হিলালির নির্বাচনী প্রচারণায় দাতাদের ৬০ শতাংশই নারী। এতে তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ফুটে উঠেছে। হিলারি ফর আমেরিকা, এইচএফএ শীর্ষক প্রচারণার ব্যবস্থাপক রবি মুক বলেন, এই সংখ্যাগুলো আমেরিকার জন্য হিলারি ক্লিনটনের লক্ষ্যমাত্রার প্রতি ব্যাপক সমর্থনের প্রমাণ। দেশের মানুষের আয় বৃদ্ধি ও মধ্যবিত্ত গোষ্ঠীর অগ্রগতি নিয়ে তার পরিকল্পনার প্রতি সমর্থনের প্রমাণ। রবি আরও বলেন, প্রাইমারির সময় তাদের ১০ কোটি ডলার লক্ষ্যের দিকে সঠিক পথেই এগুচ্ছেন তারা। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV