Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : সুপার টুয়েসডে কাল, পাল্লা ভারি হিলারি ট্রাম্পের

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: February 29, 2016 | 6:56 PM

আগামীকাল সুপার টুয়েসডে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ দিনটি। কারণ, একই সঙ্গে প্রায় এক ডজন রাজ্যে অনুষ্ঠিত হবে প্রাইমারি অথবা ককাস নির্বাচন। তার আগে সাউথ ক্যারোলাইনায় চমক দেখিয়েছেন ডেমোক্রেট দল থেকে মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন। তিনি সেখানে মোট ভোটের শতকরা ৭৩.৫ ভাগ ভোট পেয়েছেন। তার শক্ত প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন শতকরা মাত্র ২৬ ভাগ ভোট। এ রাজ্যে আফ্রিকান বংশোদ্ভূত মার্কিনিরা এভাবেই ভোট দিয়ে ২০০৮ সালে বারাক ওবামাকে পাঠিয়েছিলেন হোয়াইট হাউজে। তখন ওবামার কাছে প্রায় একই মার্জিনে পরাজিত হয়েছিলেন হিলারি ক্লিনটন। এবার সেই হিলারিই যেন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন। বিশ্লেষকরা বলছেন, সুপার টুয়েসডে সামনে রেখে আফ্রিকান বংশোদ্ভূত মার্কিনিরা বড় জয় এনে দিয়েছেন হিলারিকে। এর ফলে তিনি অন্যান্য রাজ্যগুলোতেও বড় জয় পাওয়ার সমুহ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। ওদিকে ১লা মার্চ সুপার টুয়েসডের ভোটের আগেই জনমত জরিপ বলছে হিলারি ক্লিনটন এগিয়ে আছেন তিনটি রাজ্যে। একই রকমভাবে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পও এগিয়ে আছেন। এনবিসি নিউজ/ওয়াল স্ট্রিট জার্নাল, মারিস্টের জনমত জরিপে হিলারি তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের চেয়ে এগিয়ে আছেন জর্জিয়া, টিনেসি ও টেক্সাসে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জর্জিয়া ও টিনেসিতে ভাল করছেন। তবে সিনেটর টেড ক্রুজ তার নিজ রাজ্য টেক্সাকে এগিয়ে আছেন। রোববার সকালে প্রকাশিত এই জরিপে দেখা যাচ্ছে জর্জিয়ার প্রাইমারিতে হিলারি ক্লিনটন পেয়েছেন শতকরা ৬৪ ভাগ সমর্থন। বার্নি স্যান্ডার্স পেয়েছেন মাত্র ৩০ ভাগ ভোট। টিনেসিতে ক্লিনটন পেয়েছেন শতকরা ৬০ ভাগ সমর্থন। বার্নি স্যান্ডার্স শতকরা ৩৪ ভাগ। টেক্সাসে হিলারির সমর্থন পেয়েছেন শতকরা ৫৯ ভাগ। স্যান্ডার্স ৩৮ ভাগ। হাফিংটন পোস্টের জরিপ হাফপোস্ট পোলস্টার বলছে যারা তাদের জরিপে অংশ নিয়েছেন তারা জর্জিয়া ও টেক্সাসে প্রায় একই মার্কিনে সমর্থন করছেন হিলারিকে। তবে টিনেসিতে তারা কোন জরিপ পরিচালনা করে নি। অন্যদিকে রিপাবলিকান শিবিরে জর্জিয়ার প্রাইমারিতে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন শতকরা ৩০ ভাগ ভোটার। অন্যদিকে নিজ দলের টেড ক্রুজ ও সিনেটর মারকো রুবিও (ফ্লোরিডার সিনেটর) দু’জনেই শতকরা ২৩ ভাগ জনসমর্থন পাচ্ছেন। এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকছেন ৭ পয়েন্টে। টিনেসিতে ট্রাম্প পেয়েছেন শতকরা ৪০ ভাগ সমর্থন। টেড ক্রুজ ২২ ভাগ। রুবিও পেয়েছেন শতকরা ১৯ ভাগ সমর্থন। টেড ক্রুজ তার নিজ রাজ্য টেক্সাসে শতকরা ৩৯ ভাগ সমর্থন পেয়েছেন। ট্রাম্প পেয়েছেন ২৬ ভাগ ও রুবিও পেয়েছেন শতকরা ১৬ ভাগ সমর্থন। তবে সব রাজ্যেই বেন কারসন, ওহাইওর গভর্নর জন কাসিচ এক অংকেই সীমাবদ্ধ রয়েছেন। এ অবস্থায় আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে সুপার টুয়েসডে। এ দিনে ১১টি রাজ্যে প্রাইমারি অথবা ককাস নির্বাচন হবে। রাজ্যগুলো হলো আলাবামা, আরকানসান, কলোরাডো, জর্জিয়া, ম্যাচাচুসেটস, মিনেসোটা, ওকলাহোমা, টিনেসি, টেক্সাস, ভারমন্ট ও ভার্জিনিয়া। এ রাজ্যগুলোতে ডেমোক্রেট ও রিপাবলিকান দু’দলেরই প্রাইমারি অথবা ককাস নির্বাচন হবে। এর বাইরে আলাস্কা ও ওয়োমিংয়ে হবে রিবপালিকানদের নির্বাচন। আমেরিকান সামোয়াতে ককাস নির্বাচন হবে ডেমোক্রেটদের। সুপার টুয়েসডেতে রিপাবলিকানদের প্রাইমারিতে রয়েছে মোট ৬৬১ জন ডেলিগেট। ডেমোক্রেটদের রয়েছে ৮৮০ জন। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV