মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নতুন বিমান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল বিমান বহরের এয়ারফোর্স ওয়ানের জন্য বোয়িং ৭৪৭-৮ এয়ারক্রাফট বিমান পছন্দ করা হয়েছে। এর আগে এ ব্যাপারে এয়ারলাইন্সের পক্ষ থেকে তাদের বিমান সরবরাহ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। মার্কিন সামরিক কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট এখন নীল ও সাদা রঙের যে বিমানটি ব্যবহার করেন সেটিও বোয়িং ৭৪৭-২০০। কিন্তু এটি পুরনো মডেলের। গত দুই দশক ধরে মার্কিন প্রেসিডেন্টের বিমান বহরে এটি ব্যবহৃত করা হয়ে আসছে। মার্কিন এয়ারফোর্স সেক্রেটারি ডেবোরাহ জেমস বলেন, ‘৭৪৭-৮ এয়ারক্রাফট বিমান যুক্তরাষ্ট্রেই তৈরি হয়। আর এতে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য রক্ষার দিকটায় বেশি মনোযোগ দেওয়া হয়। অবশ্য বর্তমানে যে বিমান ব্যবহার করা হয়, কয়েক বছর ধরে এগুলোও ভালোই কাজ দিচ্ছে। তবে ডেবোরাহ জেমস বলেন, ‘আমাদের মনে হয়, এখনই এগুলোর আপগ্রেড করা দরকার।’ পেন্টাগন অবশ্য ইউরোপীয় বিখ্যাত বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের এ৩৮০ মডেলের বিমানের কথাও ভেবেছিল। পরে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে নিজেদের তৈরি বিমানই নেওয়ার সিদ্ধান্ত হয়।এএফপি/সমকাল
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature