মার্কিন ফার্স্টলেডি মেলানিয়াকে নিয়ে ভুল তথ্য প্রকাশ, ক্ষতিপূরণ দেবে টেলিগ্রাফ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে স্বীকার করে ক্ষমা চেয়েছে জনপ্রিয় বৃটিশ দৈনিক টেলিগ্রাফ। একই সঙ্গে ওই সংবাদ প্রকাশের জন্য মেলানিয়াকে ক্ষতিপূরণ দেয়ারও ঘোষণা দিয়েছে পত্রিকাটি। বিবিসি’র খবরে বলা হয়েছে, গত সপ্তাহে টেলিগ্রাফ ‘দ্য মিস্ট্রি অব মেলানিয়া’ শিরোনামে তাদের ম্যাগাজিনে প্রচ্ছদ গল্প প্রকাশ করে। এতে বলা হয়, ট্রাম্পের সঙ্গে পরিচয় হওয়ার আগে মার্কিন ফার্স্টলেডি তার মডেলিং ক্যারিয়ারে টিকে থাকতে সংগ্রাম করেছিলেন। পরে ট্রাম্পের সহায়তায় তিনি পেশাগত জীবনে সফলতার মুখ দেখেন। এ ছাড়া, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের রাতে তিনি কান্না করেছেন বলেও ওই প্রতিবেদনে দাবি করা হয়। পরে এসব তথ্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এর প্রেক্ষিতে সমালোচনা মেনে নিয়ে গতকাল একটি বিবৃতি দিয়েছে টেলিগ্রাফ।
এতে পত্রিকাটি বলেছে, মেলানিয়াকে নিয়ে এমন তথ্য প্রকাশ করা তাদের উচিত হয়নি। টেলিগ্রাফ অকপটে নিজেদের ভুল স্বীকার করে মার্কিন ফার্স্টলেডিকে এর ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয়। বিবৃতিতে টেলিগ্রাফ দুঃখ প্রকাশ করে বলেছে, ডনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় হওয়ার আগে মিসেস ট্রাম্প পেশাগত জীবনে একজন সফল মডেল ছিলেন। ট্রাম্পের সহায়তা ছাড়াই মেলানিয়া মডেলিং পেশায় সফলতা লাভ করেছেন। গত শনিবারের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০০৫ সালে মেলানিয়ার বাবা ও বোন নিউ ইয়র্কে ডনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ভবনে বসবাস শুরু করেন। মেলানিয়ার বাবা ট্রাম্পের পরিবারে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হন। তিনি ট্রাম্প পরিবারের কর্তৃত্ব দখল করেন। এই তথ্যও ভুল ছিল বলে বিবৃতিতে স্বীকার করেছে টেলিগ্রাফ। পত্রিকাটি বলেছে, শনিবারের প্রতিবেদনে মেলানিয়ার বাবাকে নিয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা সঠিক না। তিনি মোটেও ট্রাম্পের পরিবারের জন্য ভয়ঙ্কর ছিলেন না। তিনি ওই পরিবারে কর্তৃত্বও করেন নি।
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ