Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

মার্কিন ভাইস প্রেসিডেন্টের পুত্রের মৃত্যু, ওবামা-দম্পতির শোক

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: May 31, 2015 | 12:42 PM

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের (৭২) পুত্র যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের সাবেক অ্যাটর্নি জেনারেল বো বাইডেন ৪৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল মারা যান তিনি। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে ভাইস প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, পুরো বাইডেন পরিবার এ ঘটনায় ভাষাতীতভাবে শোকাচ্ছন্ন। এদিকে জো বাইডেনের পুত্রের মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। বো বাইডেন তার পিতার মতোই ছিলেন বলে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ওবামা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জো বাইডেন তার বিবৃতিতে বলেন, আমরা জানি বোর আত্মা আমাদের সবার মধ্যে বেঁচে থাকবে, বিশেষ করে তার সাহসী স্ত্রী হ্যালি ও তার অসাধারণ দুই সন্তান ন্যাটালি ও হান্টারের মধ্যে। গত বছর বো বাইডেন এক ঘোষণায় বলেছিলেন, ২০১৬ সালে ডেলাওয়ার অঙ্গরাজ্যের গভর্নর পদের জন্য প্রতিদ্বদ্বিতার পরিকল্পনা করছেন তিনি। ২০১০ সালে মৃদু স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বো। ২০১৩ সালের আগস্টে তার মস্তিষ্কে ক্যান্সারের উপস্থিতি ধরা পড়ে। এরপর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। রেডিয়েশন ও কেমোথেরাপি দেয়া হয়। ওই বছরের নভেম্বরে তার স্বাস্থ্যগত সমস্যা নেই বলে উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষ। ২০১৫ সালের বসন্তে পুনরায় ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হন বো বাইডেন। এ মাসে ওয়াল্টার রিড আর্মি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয় তাকে। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা বোর পাশেই ছিলেন। পিতার খুব ঘনিষ্ঠ ছিলেন বো বাইডেন। রাজনৈতিক প্রচারণার সময়ও তিনি পাশেই পেতেন পিতাকে। ৮ বছর অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন বো বাইডেন। ২০১৫ সালে বিনিয়োগকারী আইন প্রতিষ্ঠান গ্র্যান্ট অ্যান্ড আইজেনহোফার-এ যোগদান করেন তিনি। ডেলাওয়ার আর্মি ন্যাশনাল গার্ডের অধীনে ইরাকে ১ বছর দায়িত্বও পালন করেছিলেন তিনি। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ