মার্কিন মূল্যবোধ হুমকির মুখে : সাবেক প্রেসিডেন্ট ওবামা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশের কড়া সমালোচনা করেছেন সদ্য সাবেক হওয়া প্রেসিডেন্ট বারাক ওবামা। ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের পরে দেয়া প্রথম বিবৃতিতে তিনি বলেন, মার্কিন মূল্যবোধ হুমকির মুখে পড়েছে।
ট্রাম্পের সমালোচিত নির্বাহী আদেশের সমালোচনা করে দেয়া ওবামার বিবৃতি পাঠ করেন তার মুখপাত্র কেভিন লুইস। বারাক ওবামাকে উদ্ধৃত করে তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট কাউকে কারো বিশ্বাস বা ধর্মের কারণে বৈষম্য করা ধারণার মৌলিকভাবে বিরোধী। শুধু তাই নয় এই নির্বাহী আদেশের বিরুদ্ধে আন্দোলনকারীদেরও সমর্থন জানিয়েছেন তিনি।
ওবামা বলেন, যখন মার্কিন মূল্যবোধ সংকটের মধ্যে পড়বে তখন অবশ্য নাগরিকরা সমবেত ও সংগঠিত হয়ে তাদের বক্তব্য নির্বাচিত প্রতিনিধির কানে পৌছাবে যা তাদের সাংবিধানিক অধিকার। মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে এই আদেশের বিরোধিতায় উৎসাহ বোধ করছেন তিনি। টেলিগ্রাফ।ইত্তেফাক
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ