Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

মার্কিন যুবতীর প্রেমে ভারতীয় অটোরিকশাচালক, অতঃপর…

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: March 7, 2014 | 3:58 PM

প্রেমের অমর স্মৃতিসৌধ আগ্রার তাজমহলের সামনে তাদের দেখা। সেই দেখা থেকেই প্রেম। ভারত সফরে এসে তাজমহল দেখতে গিয়েছিলেন আমেরিকান যুবতী ইরিন উইলিঙ্গার। সেখানেই দেখা মেলে তার মনের মানুষের সঙ্গে। তিনি আর কেউ নন, ভারতের অতি সামান্য এক অটোরিকশাচালক বান্টি শর্মা। প্রেম বাস্তবে রূপ নেয়। বিয়ে করেন তারা। বান্টি তার স্ত্রীকে এতটাই ভালবাসতেন যে, অন্য পুরুষ তার দিকে তাকালে বা তার সঙ্গে কথা বললে তিনি সহ্য করতে পারতেন না। তাই বিয়ের কিছুদিন পরেই শুরু হয় কলহ। তারই পরিণতিতে বান্টি হত্যা করে ইরিনকে। এরপর নিজে আত্মহত্যা করেন। ইরিনের বাড়ি পেনসিলভ্যানিয়ায়। গত সেপ্টেম্বরে তিনি প্রথমবার ভারতের আগ্রা সফরে আসেন। আগ্রার পুলিশ প্রধান সালাব মাথুর বলেছেন, বিয়ের কিছুদিন পরেই তাদের মাঝে দেখা দেয় কলহ। আলাদা বসবাস শুরু করেন তারা। একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। এক পর্যায়ে ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট করে, বান্টি শর্মার অভিযোগ তার স্ত্রী অনেক বেশি ধূমপান করেন। অন্য পুরুষের সঙ্গে কথা বলেন। তারা আলাদা বসবাস করলেও তাদের মধ্যে আইনগত বিচ্ছেদ হয় নি তখনও। গত ২০শে ফেব্রুয়ারি বান্টি শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন ইরিন। তবে কি কারণে পুলিশ তা পরিষ্কার জানাতে পারে নি। পুলিশ বলেছে, বান্টি তার স্ত্রীকে অটোরিকশায় করে নিয়ে যায় আগ্রায়। সেখানে নিয়ে ছুরিকাঘাতে সে হত্যা করে ইরিনকে। তারপর বাসায় ফিরেই রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেন বান্টি শর্মা। এ নিয়ে এখন মামলা চলছে। পুলিশ অনুসন্ধান করছে। তবে নয়া দিল্লিতে মার্কিন দূতাবাসের মুখপাত্র লি ম্যাককেইনস বলেছেন, এ বিষয়ে ইরিনের পরিবারের প্রতি আমরা শোক জানিয়েছি। তার পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আমরা সব রকমের সহযোগিতা দিতে প্রস্তুত।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ