মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি’র প্রতিনিধি দলের বৈঠক : চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে আজ শুক্রবার তার গুলশান বাসভবনে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেন বিএনপি’র প্রতিনিধিদল। বৈঠকে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বেরিয়ে কেউ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও একাদশ সংসদ নির্বাচনের ভোটে নানা অনিয়মের চিত্র তুলে ধরা হয় বলে বৈঠক সূত্রে জানা যায়। এ ছাড়া চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও উভয়পক্ষের মধ্যে আলাপ-আলোচনা হয়।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে নবনির্বাচীত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তবে শপথ গ্রহণ করেনি ঐক্যফ্রন্টের নির্বাচীত ৭ সংসদ সদস্য। আবার গতকাল ঐক্যফ্রন্টের ১৫ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে স্মারকলিপি দেন। সেখানে তাঁরা এই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানান।। মানবজমিন
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








