মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
ইংল্যান্ডের পূর্বাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছেন। সম্পূর্ণ বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। নিহতদের সবাই মার্কিন বিমান বাহিনীর সদস্য বলে জানা গেছে। উত্তর নরফোক উপকূলের ক্লেই এলাকায় সামরিক বাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্কাই নিউজের এক খবরে জানানো হয়েছে, ওই এলাকায় যুক্তরাষ্ট্রের আরএএফ ল্যাকেনহিথ বিমানঘাঁটি থেকে ব্ল্যাক হক হেলিকপ্টারটি আকাশে উড়েছিল। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। দুর্ঘটনাস্থলের চারপাশের ৪০০ মিটার এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দুর্ঘটনায় বিমান বাহিনীর ৪ সদস্যের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। কি কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এখন পর্যন্ত জানা যায়নি। ওই বিমানঘাঁটির এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।মানবজমিন
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








