মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি স্ক্যালিয়ার মৃত্যু
ডেস্ক রিপোর্ট: মার্কিন সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারপতিদের একজন, অ্যান্টন স্ক্যালিয়া মারা গেছেন। মার্কিন মার্শালস সার্ভিস জানিয়েছে, বিচারপতি স্ক্যালিয়া ওয়েস্ট টেক্সাসে এক শিকারাভিযানে অংশ নিচ্ছিলেন। স্থানীয় সময় শনিবার (১৩ ফেব্র“য়ারি) তিনি ঘুমের মধ্যেই মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
১৯৩৬ সালে নিউজার্সির ট্রেনটনে জন্মগ্রহণ করা স্ক্যালিয়াই ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ইতালিয়-আমেরিকান বিচারপতি।
অ্যান্টন স্ক্যালিয়াকে ১৯৮৬ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান নিয়োগ দিয়েছিলেন। তারপর থেকে এতোদিন হাইকোর্টের বেঞ্চে রক্ষণশীলরা ৫-৪ এ সংখ্যাগরিষ্ঠ ছিলেন। রক্ষণশীল এই বিচারপতিরাই সম্প্রতি ওবামা প্রশাসনের জলবায়ু পরিবর্তন ও অভিবাসন পরিকল্পনা স্থগিত করে দেন।
এদিকে, বিচারপতি স্ক্যালিয়ার মৃত্যুতে শোক জানিয়ে ওবামা বলেছেন, প্রায় ৩০ বছর ধরে তিনি হাইকোর্টের বেঞ্চে দেশের জন্য কাজ করে গেছেন। বিচার প্রক্রিয়ায় তিনি ছিলেন একজন অসাধারণ চিন্তাবিদ।
শোক প্রকাশের পাশাপাশি অচিরেই নতুন বিচারপতির নাম ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট। তবে রিপাবলিকানরা এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত অপেক্ষার দাবি জানিয়েছেন। আমাদের সময়.কম
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’