মার্কিন সেনাবাহিনীতে গত ৪ বছরে ২০ হাজার যৌন নির্যাতনের তথ্য দিল পেন্টাগন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মার্কিন সেনাবাহিনীতে গত ৪ বছরে অন্তত ২০ হাজার যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। পেন্টাগন এ তথ্য দিয়ে বলেছে, এসব নির্যাতনের ঘটনা ঘটে গত ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে। একই সময়ে মার্কিন নৌবাহিনীতে ৪ হাজার ৭৮৮, ম্যারিনে ৩ হাজার ৪০০ এবং বিমান বাহিনীতে ৮ হাজার ৮৭৬টি যৌন নির্যাতনের ঘটনা ঘটে।
মার্কিন সামরিক বাহিনীতে সক্রিয় সদস্য রয়েছে ১৩ লাখ। পেন্টাগন এমন এক সময়ে এ প্রতিবেদন প্রকাশ করল যখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী জগতে এধরনের যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পেন্টাগনের তথ্যে দেখা যায়, মার্কিন সামরিক বাহিনীতে যৌন নির্যাতনের ঘটনা হ্রাস পাচ্ছে ক্রমান্বয়ে। টাইমস অব ইসরায়েল
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ